বাল্য বিয়ে থেকে রক্ষা পেল মদিনা

আপডেট : ১৮ আগস্ট ২০১৪, ২১:৫৭
গতকাল সোমবার ৮ম শ্রেণীর ছাত্রী মদিনার বিয়ের কথা ছিল; কিন্তু উপজেলা নির্বাহী অফিসার ও ওসি কাশিমপুর গ্রামের মিলনের বাড়িতে গিয়ে তা বন্ধ করে দেন। গত রবিবার এ বিয়ে উপলক্ষে সেখানে নানা প্রস্তুতি চলছিল। ইউএনও গিয়ে জানলেন, কনের বয়স ১৩ বছর। বাল্য বিয়ের খারাপ দিক সম্পর্কে তিনি কনে মদিনাসহ সবাইকে বিস্তারিত অবগত করালে তারা তাদের ভুল বুঝতে পারে। তারা লিখিত ভাবে জানায়, ১৮ বছর পূর্তি না হলে তার মেয়েকে বিয়ে দেবেন না।