রাজবাড়ীর চর আমবাড়িয়া সরকারি প্রাথমিক স্কুলের পাশের রাস্তা থেকে গত রবিবার রাতে দুই সন্ত্রাসীকে আটক করেছে র্যাব। এ সময় তাদের নিকট থেকে আমেরিকার তৈরি একটি পিস্তল ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ভবদিয়া গ্রামের মজিদ সেখের ছেলে লালন সেখ (২৫) ও একই গ্রামের মৃত বারী সেখের ছেলে ওয়াসিম সেখ (২৮)।
র্যাব জানিয়েছে, আটককৃতরা অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত করতে সেখানে একটি মোটর সাইকেল নিয়ে অবস্থান করছিল। তারা এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিল।
