প্রধান শিক্ষক নেই পিছিয়ে পড়ছে চরাঞ্চলের শিক্ষার্থীরা

আপডেট : ১৮ আগস্ট ২০১৪, ২১:৫৯
পাবনা বেড়ার প্রত্যন্ত ও চরাঞ্চলে প্রাথমিক বিদ্যালয়গুলো প্রধান শিক্ষকসহ নানা সংকট রয়েছে। বর্তমানে ১০টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই । এর সবগুলোই চরাঞ্চলে অবস্থিত।মাসুমদিয়া মধ্যপাড়া,পুরান মাসুমদিয়া, মহিষাখোলা, ঢালারচর,চর দুর্গাপুর, রূপগঞ্জ, চর সাড়াশিয়া, চর পেঁচাকোলা, চর সাফল্যা অঞ্চলে অবস্থিত সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধানশিক্ষক নেই। ফলে ব্যাহত হয় পাঠদান। একটি বিদ্যালয়ে কয়েক শ’ ছাত্র-ছাত্রী থাকলেও বিপরীতে শিক্ষক রয়েছে কয়েকজন। ফলে সঠিকভাবে পড়ানো সম্ভব হয় না।