সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৮ আগস্ট ২০১৪, ২২:০০
ফিলিস্তিনের গাজায় হামলার প্রতিবাদে বোদায় মানববন্ধন বোদা (পঞ্চগড়) সংবাদদাতা \ ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলা বন্ধের দাবিতে পঞ্চগড়ের বোদা উপজেলার নয়াদীঘিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। নয়াদীঘি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল সোমবার বোদা ও মাড়েয়া সড়কে এক ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে শত শত শিক্ষার্থী শিক্ষক ও শিক্ষিকারা অংশ নেয়। এসময় এক সংক্ষিপ্ত সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ প্রধান,সহকারী শিক্ষক গোলাম মোস্তফা, সিনিয়র শিক্ষক মমতাজ আলী, শিক্ষার্থী, আবু রায়হান, মনিরুজ্জামান, আনিকা আনতারা প্রধান অর্ত্রি ও নুশরাত জাহান মিম বক্তব্য রাখেন। বক্তারা গাজায় শিশুসহ গণহত্যার বন্ধের দাবি জানান। বটিয়াঘাটায় সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠিত বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা \ বটিয়াঘাটা উপজেলায় কর্মরত সাংবাদিকদের শেষ পরিণতির কথা কল্পনা করে নিজেরা একত্রিত হয়ে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করেছে। সাংবাদিকরা কোন কারণে দুর্ঘটনার শিকার হলে অথবা তাদের মৃত্যু ঘটলে অসহায় পরিবার পরিজনের হাতে এ ট্রাস্ট থেকে অর্থ দিয়ে সহায়তা দেয়া হবে। বটিয়াঘাটা প্রেসক্লাব সভাপতি শেখ আব্দুল হামিদের সভাপতিত্বে কল্যাণ ট্রাস্টের সভাপতি অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও কোষাধক্ষ হিসেবে রিংটন মণ্ডল মনোনীত হয়েছেন। অন্যরা হলেন, সহ-সভাপতি অ্যাডঃ সোহেল রানা ও নিরাপদ বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনি, দপ্তর সম্পাদক এস এম রেজাউল করিম, নির্বাহী সদস্য শেখ আব্দুল হামিদ, ইন্দ্রজিত্ টিকাদার, এস এম ফরিদ রানা, সাধারণ সদস্য এস এম এ ভুট্টো, সৌমিত্র মণ্ডল, সজলী খাতুন ও মৃন্ময় মণ্ডল প্রমুখ। সাপাহারে ফলদ ও বৃক্ষ মেলার উদ্বোধন নওগাঁ প্রতিনিধি \ নওগাঁর সাপাহারে তিন দিনব্যাপী ফলদ ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে নওগাঁ-১ আসনের সংসদ সদস্য বাবু সাধন চন্দ্র মজুমদার এ মেলার উদ্বোধন করেন । উপজেলা প্রশাসন ও কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার জিরো পয়েন্ট স্বাধীনতা মঞ্চে উপস্থিত অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন মিঞার। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহেদ আলী মাস্টার, মহিলা ভাইস চেয়ারম্যান মোরশেদা পারভীন, উপজেলা কৃষি অফিসার এএফএম গোলাম ফারুক হোসেন। এ ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসের সহঃ উদ্ভিদ সংরক্ষণ অফিসার আতাউর রহমান সেলিম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাশেম মণ্ডল, মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, তিলনা ইউপি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন। কুষ্টিয়ায় আব্দুর রউফ চৌধুরী স্মরণে সভা কুষ্টিয়া প্রতিনিধি \ কুষ্টিয়ার কৃতী রাজনীতিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুক্তিযুদ্ধকালীন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জোনাল কাউন্সিল চেয়ারম্যান, কুষ্টিয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রউফ চৌধুরীর স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে গত শনিবার বিকালে। এতে সভাপতিত্ব করেন সাবেক এমপি ও পৌরসভার সাবেক চেয়ারম্যান বদরুদ্দোজা গামা। সভায় বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাবউদ্দিন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি আহসান হাবীব লিংকন, কুষ্টিয়া ল’ কলেজের অধ্যক্ষ এ্যাড. আমিরুল ইসলাম, কুষ্টিয়া সদর উপজেলার সাবেক চেয়ারম্যান জাফরউল্লাহ খান চৌধুরী, কুষ্টিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ইদ্রিস আলী, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হামিদ রায়হান, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি এ্যাড. জহুরুল ইসলাম প্রমুখ। মুন্সীগঞ্জে ওসির অপসারণ চেয়ে মহাসড়ক অবরোধ মুন্সীগঞ্জ প্রতিনিধি \ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক গজারিয়া উপজেলার তেতৈতলা পয়েন্টে বেলা ১২টা থেকে একঘন্টা অবরোধ করে রাখে বালুয়াকান্দি ইউনিয়নের উপ-নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী শহীদুজ্জামান জাকারিয়ার সমর্থকরা। তারা গজারিয়া থানার ওসি ফেরদৌস হাসানের অপসরাণের দাবিতে নানা স্লোগান দেয়। অবরোধকারীরা জানায়, উপ-নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান প্রার্থী শহীদুজ্জামান জাকারিয়া ও অপর চেয়ারম্যান প্রার্থী মর্জিনা বেগমের সমর্থকদের মধ্যে কয়েকদিন ধরেই সহিংসতা চলে আসছে। এ ঘটনায় গজারিয়া থানার ওসি ফেরদৌস হাসান চেয়ারম্যান প্রার্থী মর্জিনা বেগমের পক্ষাবলম্বন করছে। গজারিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, রবিবার বেলা ১২টার দিকে চেয়ারম্যান প্রার্থী শহীদুজ্জামান জাকারিয়ার সমর্থকরা মহাসড়কে ব্যারিকেড সৃষ্টি করে। এ সময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। দীর্ঘ যানজটের সৃষ্টি হয় মহাসড়কের দু’দিক জুড়ে। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। নান্দাইলে থানার সামনে থেকে আসামি ছিনতাইয়ের চেষ্টা নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা \ গত শনিবার সকালে থানা থেকে আদালতে পাঠানোর সময় দুই আসামিকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করার অভিযোগে আটক ময়মনসিংহের নান্দাইল উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি পিন্টু নন্দী ও তার দুই সহযোগীর বিরুদ্ধে গত রবিবার পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মামলায় তাদের বিরুদ্ধে পুলিশ সদস্যদের লাঞ্ছিত করে আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা করা ও পুলিশের কাজে বাধা প্রদানের অভিযোগ আনা হয়েছে। মামলা দায়ের করেছেন নান্দাইল থানার উপ-পরিদর্শক (এসআই) গোপাল কৃষ্ণ দাস। জানা যায়, উপজেলার আচারগাঁও উত্তরপাড়া এলাকার কার্তিক চন্দ্র সূত্রধর ও গোপাল চন্দ্র সূত্রধরকে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা মূলে শুক্রবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাদের আদালতে পাঠানোর সময় ছাত্রলীগ নেতা পিন্টু নন্দী তার দুই সহযোগীকে নিয়ে পুলিশের কনস্টেবলদের লাঞ্ছিত করে বাস থেকে আসামিদের নামিয়ে ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। কনস্টেবলদের চিত্কারে থানা থেকে অতিরিক্ত পুলিশ এসে ওই নেতার কবল থেকে আসামিদের মুক্ত করে বিশেষ ব্যবস্থায় তাদের আদালতে পাঠায়। এ সময় ঘটনাস্থল থেকে পিন্টু নন্দীসহ তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়। ভাণ্ডারিয়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্যাপিত ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা \ পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্যদিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উত্সব পালিত হয়েছে। এ উপলক্ষে শ্রী শ্রী মদনমোহন জিউ মন্দির থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়র প্রদক্ষিণ করে। এতে হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদ ভাণ্ডারিয়া উপজেলা শাখার সভাপতি কিরন চন্দ্র বসু, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, উদ্যাপন কমিটির সভাপতি সুকুমার দাস, সাধারণ সম্পাদক সুশান্ত কর্মকার, তপন দাস ও সুজন কর্মকারসহ ভক্তবৃন্দ এতে অংশ নেন। গলাচিপায় স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা \ গলাচিপার চর বিশ্বাস ইউনিয়নের চর মহিউদ্দিন গ্রামে স্বেচ্ছা শ্রমে বাঁধ নির্মাণ করছে স্থানীয় যুবকরা। গত রবিবার থেকে তিন শতাধিক যুবক স্বেচ্ছায় বেড়ি বাঁধ নির্মাণ করছে। এলাকাবাসী জানায়, গত বুধবার পূর্ণিমার জোয়ারে উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের চর মহিউদ্দিন গ্রামের প্রায় দু’শ’ ফুট বেড়িবাঁধ ভেঙ্গে ৩টি গ্রামের প্রায় ২ হাজার একর জমিতে লবণ পানি ঢুকে চাষাবাদ বন্ধ হয়ে যায় এবং বাড়ি-ঘর প্লাবিত হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদের কাছে আবেদন করেও কোন কাজ না হওয়ায় এলাকাবাসী নিজেরাই বাঁধ মেরামতের উদ্যোগ নিয়েছে। চর মহিউদ্দিন গ্রামের যুবক শহিদুল ইসলাম জানান, তিন শতাধিক যুবক মিলে বাঁধ নির্মাণের উদ্যোগ নিয়েছে। মির্জাপুরে একটিভ সিটিজেন লিডারশিপদের প্রশিক্ষণ মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ টাঙ্গাইলের মির্জাপুরে বৃটিশ কাউন্সিল ও ক্রিয়েটিভ ওয়ার্ক সোসাইটির উদ্যোগে একটিভ সিটিজেন লিডারশিপদের নিয়ে চারদিনের প্রশিক্ষণ কর্মশালা গতকাল সোমবার মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজে শুরু হয়েছে। প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন করেন মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. সালাউদ্দিন আহমেদ বাবর। প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩২ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেছে বলে ক্রিয়েটিভ ওয়ার্ক সোসাইটির প্রধান নির্বাহী কর্মকর্তা শুভ দাস জানিয়েছেন। বৃটিশ কাউন্সিল ও ডেমোক্রেসি ওয়াচের প্রোগ্রাম অফিসার মি. ফাতেমাতুল প্রশিক্ষক হিসেবে চারদিন ব্যাপি প্রশিক্ষণ দিচ্ছেন। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, সুশীলন, ডেমোক্রেসি ওয়াচ, সেন্টার ফর কমিউনিকেশন এন্ড ডেভলপমে্ট এবং হিউম্যান ডেভলপমেন্ট অরগানাইজেশন এই ৫ টি সংস্থা কাজ করছে। শরণখোলায় ৫লাখ টাকার সুন্দরী কাঠ জব্দ শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা \ পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বনরক্ষীরা গতকাল সোমবার ভোর রাতে বনের মরাবগী এলাকা থেকে প্রায় ৩০০ ঘনফুট সুন্দরী কাঠ জব্দ করেছে। কাঠগুলো গোলপাতার গুঁড়ির ভেলার নিচে বাধা ভাসমান অবস্থায় ছিল। যার মূল্য ৫ লক্ষাধিক টাকা বলে জানা গেছে। শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. কামাল আহমেদ জানান, গোপন সংবাদ পেয়ে বনরক্ষীদের নিয়ে ভোর ৪টার দিকে বগী ফরেস্ট স্টেশনের মরাবগী এলাকায় অভিযান চালানো হয়। এসময় মরাবগী খাল থেকে বেশ কয়েকটি গোলপাতার গুঁড়ির ভেলা ভেসে যাওয়ার সময় সেগুলো জব্দ করে তার নিচে বাধা অবস্থায় কাঠগুলো পাওয়া যায়। কেউ যাতে সন্দেহ না করে সে কারণে পাচারকারীরা বন থেকে কাঠ কেটে এমন অভিনব কায়দায় ভেলায় নিচে বেঁধে কাঠ পাচার করে থাকে। তবে, পাচারকারীদের কাউকে আটক বা সনাক্ত করা যায়নি। জব্দকৃত কাঠের পরিমাণ প্রায় ৩০০ ঘনফুট হবে বলে তিনি জানিয়েছেন। ময়মনসিংহে বাকৃবির ৫৪তম প্রতিষ্ঠা দিবস উদযাপন বাকৃবি সংবাদদাতা \ উত্সবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল সোমবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৫৪তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয়েছে। জানা যায়, সোমবার বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাড চত্বরে পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল হক। পরে ক্যাম্পাসে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে মিলনায়তনে বাকৃবি রিসার্চ সিস্টেমের ব্যবস্থাপনায় ‘কৃষি উন্নয়নে বাকৃবির অবদান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জহিরুল হক খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল হক। এতে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আবদুল খালেক এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. আবদুল মোমেন মিয়া প্রমুখ। রাণীশংকৈল কৃষি উপকরণ সহায়তা কার্ড বিতরণ রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা \ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গতকাল সোমবার কৃষি উপকরণ সহায়তা কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়। এ উপলক্ষে ইউএনও আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও-৩ এমপি ইয়াসিন আলী ও সংরক্ষিত ৩০১ আসনের এমপি সেলিনা জাহান লিটা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইনুল হক, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান ও সাবেক উপজেলা চেয়ারম্যান আ’লীগ সভাপতি সইদুল হক। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, কৃষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম, সাংবাদিক মোবারক আলি, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান এনামুল হক, ওয়ার্কার্স পার্টি সম্পাদক লুত্ফর রহমান, আ’লীগ ভারপ্রাপ্ত সম্পাদক মো: তাজউদ্দিন প্রমুখ। উপস্থাপনা করেন সুলোক চন্দ্র বসাক। রামগতিতে মতবিনিময় সভা রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা \ মানসম্মত শিক্ষা বিস্তারের মাধ্যমে একটি দক্ষ জনশক্তি গড়ে তোলা বিষয়ক এক মতবিনিময় সভা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ওই সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক এ কে এম টিপু সুলতান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াহেদ। এতে বক্তব্য রাখেন আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল ইসলাম ফিরোজ, চর মেহার আজিজিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মতিন, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মেজবাহ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন চৌধুরী লিটন, বিবিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম কামাল উদ্দিন ওসমান প্রমুখ। নাগরপুরে ব্র্যাকের কমিউনিটি লিডার ওয়ার্কসপ নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ টাঙ্গাইলের নাগরপুরে ব্র্যাকের কমিউনিটি ওয়ার্কসপ ও মানবাধিকার আইন সহায়তার উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ব্র্যাক অফিস কার্যালয়ে উপজেলা কাজী সমিতিরি সভাপতি কাজী মাওলানা মানছুর আহম্মদের সভাপতিত্বে ওয়ার্কসপ অনুষ্ঠানে বাল্য বিবাহ রোধে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ব্র্যাকের (এল,সি,এল) এস.এম মশিউর রহমান। নাগরপুর শাখার সিনিয়র ম্যানেজার নিতাই চন্দ্র সাহার পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন নাগরপুর শাখার এফ.ও (আইবি) জহিরুল ইসলাম, ম্যানেজার (হিসাব) মোঃ সাহেব আলী, গয়হাটা ইউনিয়নের কাজী আব্দুল্লাহ আল কাফি, ধলাপাড়া মসজিদের ইমাম, আলহাজ্ব আব্দুস ছালাম মিয়া, নাগরপুর সদরের ইউপি সদস্যা রেবেকা আক্তার প্রমূখ। সভায় ব্র্যাক কর্মকর্তারা বাল্য বিবাহরোধে সর্বস্তরের জনগণের পাশাপাশি কাজীদের ভূমিকা পালন রাখার আহবান জানান। সাতক্ষীরায় শিশু পাচার প্রতিরোধে সেমিনার সাতক্ষীরা প্রতিনিধি \ সাতক্ষীরায় সীমান্ত এলাকায় ঝুঁকিপূর্ণ শিশু চিহ্নিত এবং পাচার প্রতিরোধে সুশীল সমাজের ভূমিকা শীর্ষক এক সেমিনার গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। ঢাকা আহছানিয়া মিশন ও প্লান বাংলাদেশ-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন ঢাকা আহছানিয়া মিশনের কর্মসূচি বিভাগের উপ-পরিচালক দেওয়ান মো. ছোহরাব উদ্দিন। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরার জেলা প্রশাসক নাজমুল আহসান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মহসিন আলী ও সাতক্ষীরা ৩৮ বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নাজির আহমেদ বকশী। অনুষ্ঠানে সাতক্ষীরা সদর, কালীগঞ্জ ও কলারোয়া উপজেলার জনপ্রতিনিধি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজে নবীনবরণ লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা \ গতকাল সোমবার ঐতিহ্যবাহী লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজে নবীন বরণ ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ প্রফেসর ইমতিয়াজ আহমেদ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা -৯ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ তাজুল ইসলাম। বক্তব্য রাখেন কলেজের ভাইস প্রিন্সিপাল নারায়ণ চক্রবর্তী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইউনুছ ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, আওয়ামী লীগ নেতা মেজর (অবঃ) হাবিবুর রহমান মজুমদার, কলেজ ছাত্রলীগের আহবায়ক সাইফুল ইসলাম রাজু, একাদশ শ্রেণির ছাত্রী মায়মুনা আক্তার, দ্বাদশ শ্রেণির ছাত্র রাজিব মাহমুদ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা যুবলীগের সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম হিরা, সেক্রেটারী মোঃ আবুল খায়ের, লাকসাম পৌরসভার কাউন্সিলর যথাক্রমে- মোঃ শাহ আলম, আবদুল আলিম দিদার, মোশারফ হোসেন মজুমদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া সুমন, সেক্রেটারী সাজেদুল ইসলাম সজল, শিক্ষকমণ্ডলী ও ছাত্র-ছাত্রীবৃন্দ। বকশীগঞ্জে নারী উন্নয়ন ফোরাম গঠন বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা \ নারীর ক্ষমতায়নের লক্ষ্যে বকশীগঞ্জে ৯ সদস্য বিশিষ্ট নারী উন্নয়ন ফোরাম কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা সভাকক্ষে উপজেলা নারী ভাইস চেয়ারম্যান তাহমিনা মমতাজ পাখিকে সভাপতি ও ইউপি সদস্য জুলিয়া বেগমকে সাধারণ সম্পাদক করে এই কমিটি গঠন করা হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার এরশাদ হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা মমতাজ পাখি, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, আব্দুল মাজেদ, সাংবাদিক সরকার আব্দুর রাজ্জাক, শাহীন আল আমীন, সরওয়ার জামান রতন, ইউপি সদস্য শোফালী বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। গোপালগঞ্জে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু গোপালগঞ্জ প্রতিনিধি \ গোপালগঞ্জে বনজ ও ফলদ বৃক্ষ মেলা শুরু হয়েছে। গতকাল সোমবার প্রধান অতিথি গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান এ মেলার উদ্বোধন করেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বনবিভাগ আয়োজিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, বিভাগীয় বন সংরক্ষক মোঃ জাহিদুর রহমান মিয়া ও উপজেলা ভাইস চেয়ারম্যান তাছবিরুল হুদা বাবু। জেলা কৃষি সম্প্রসারণের ডিডি অতুল কৃষ্ণ মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী অধ্যাপক হাবিবুর রহমান, প্রভাষক জি.এম গোলাম মোস্তফাসহ আরো অনেকে বক্তব্য রাখেন। বেনাপোলে মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব বেনাপোল (যশোর) সংবাদদাতা \ বেনাপোলের কাগজপুকুর থেকে ফেনসিডিল ও গাঁজাসহ গত রবিবার রাতে আলমগীর নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান জানান, র্যাব গোপন সূত্রে সংবাদ পেয়ে ফেনসিডিল ও গাঁজাসহ তাকে আটক করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেছে। এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে পোর্ট থানায়। হোমনার চান্দেরচর মাদ্রাসায় শতভাগ পাস হোমনা (কুমিল্লা) সংবাদদাতা \ এবারের আলিম পরীক্ষায় উপজেলার চান্দেরচর সিনিয়র মাদ্রাসা শতভাগ পাসের রেকর্ড অর্জন করেছে। মাদ্রাসাটি থেকে এবার ২৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে দুইজন জিপি-৫সহ সবাই পাস করে। এছাড়া চারজন জিপিএ-৪ ও ১২ জন জিপিএ-৩.৫ পায়। ভাল ফলাফল প্রসঙ্গে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু তাহের জানান, শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের একাগ্রতা ও মাদ্রাসার প্রতি এলাকাবাসীর সুনজর থাকার কারণেই এমন ফলাফল করার সম্ভব হয়েছে। কুমারখালিতে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা কুমারখালি (কুষ্টিয়া) সংবাদদাতা \ কুষ্টিয়ার কুমারখালিতে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া-৪ কুমারখালি খোকসা আসনের সংসদ সদস্য আবদুর রউফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান। প্রধান আলোচকের আলোচনা করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক ড. আবুল আহসান চৌধুরী। আলোচনা করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. সেলিম তোহা। গত রবিবার সন্ধ্যায় সভায় সভাপতিত্ব করেন কুমারখালি কলেজের অধ্যক্ষ শরিফ হোসেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন কুমারখালি শহর আওয়ামী লীগের সহ-সভাপতি জেমস খান। ভাঙ্গুড়ায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা \ ভাঙ্গুড়ায় ২ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স। পৌরসভার মেন্দা কালিবাড়ি সড়কের পাশে এই কমপ্লেক্সটির নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পাবনা-৩ এলাকার সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন। গত রবিবার মূল ভবনের পাইলিং-এর কাজ শুরু হয়েছে। জানা গেছে, পাঁচতলা ফাউন্ডেশনে তিনতলা কমপ্লেক্স ভবনের নির্মাণ শেষ হলে নিচতলায় হবে মার্কেট। দ্বিতীয়তলায় কম্যুনিটি সেন্টার ও তৃতীয়তলায় স্থাপিত হবে ভাঙ্গুড়া মুক্তিযোদ্ধা কমান্ডের অফিস। ভালুকায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা \ মিলাদ, দোয়া মাহফিল, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে গতকাল সোমবার ময়মনসিংহের ভালুকায় স্বেচ্ছাসেবক দলের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে দলীয় কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রুহুল আমিন রুহুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম, আনোয়ার উদ্দিন আহাম্মেদ, মজিবর রহমান মজু, এমএ হামিদ, সিরাজুল ইসলাম ঢালী, আবুল কালাম আজাদ, মনিরুজ্জামন মনির, মাওলানা এসফাকুর রহমান, জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, কায়সার আহাম্মেদ কাজল, ডলি আক্তার, মাহমুদা আক্তার প্রমুখ। গাজায় হামলার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন মেহেরপুর প্রতিনিধি \ ফিলিস্তিনিদের উপর হামলা ও হত্যার প্রতিবাদে ইসরাইলী পণ্য বন্ধে মানববন্ধন করেছে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামবাসী। গতকাল সোমবার আমঝুপি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের নেতৃত্বে মানববন্ধন করেন গ্রামের সহস্রাধিক মানুষ। বক্তব্য রাখেন আমঝুপি আলিয়া মাদ্রাসার সহকারী সুপার শরিফুল ইসলাম, ইউপি সদস্য রুহুল আমীন, ডা. ফজলুর রহমান, জাকারিয়া প্রমুখ। মানববন্ধনে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুল ইসলাম, আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, হাবিবুর রহমান, আমিরুল ইসলাম, হাফিজুর রহমান, রাফিউল ইসলাম, আবুল হাসনাত, মামুনুর রশিদসহ সহস্রাধিক মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন। মহেশপুরে দুস্থ মুক্তিযোদ্ধাদের অনুদান প্রদান মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা \ মহেশপুরে দুস্থ মুক্তিযোদ্ধাদের মাঝে এককালীন অনুদানের চেক প্রদান করা হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ অনুদানের চেক প্রদান করা হয়। ২০ জন মুক্তিযোদ্ধার হাতে মোট ৬০ হাজার টাকার চেক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার নাছিমা খাতুন। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ বদিউজ্জামান, সমাজসেবা অফিসার জুলফিক্কার আলী, মহিলা বিষয়ক অফিসার সাইফুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান প্রমুখ। লালমনিরহাটে এইচআইভি বিষয়ক কর্মশালা লালমনিরহাট প্রতিনিধি \ গতকাল সোমবার সকালে লাইট হাউজ সভাকক্ষে এইচআইভি এইডস্ বিস্তার রোধ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ক্যাপ্টেন আজিজুল হক বীর প্রতীক। হিজরা ও এমএসএম জনগোষ্ঠীর মাঝে কার্যকর এইচআইভি প্রতিরোধমূলক সেবা প্রদানের মাধ্যমে ঝুকি হ্রাসকরণ বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করেন লাইট হাউজের জেলা ম্যানেজার মফিজুল ইসলাম সুমন। বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা দপ্তরের উপ-পরিচালক ডা. আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, মেডিক্যাল অফিসার ডা. সিরাজুল ইসলাম, অধ্যক্ষ এনতাজুর রহমান প্রমুখ। রামগঞ্জে তালিকাভুক্ত সন্ত্রাসীসহ গ্রেফতার ৪ রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা \ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী সুমন মজুমদারসহ ৪ জনকে একটি এলজি, ৪টি কার্টুজসহ গ্রেফতার করেছে থানা পুলিশ। জানা য়ায়, গত রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সোনাপুর মোরগ বাজারে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সুমন মজুমদার ও তার সহয়োগী এয়াকুব পাটোওয়ারী, মাকসুদ আলম, তহসিন করিমসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ লোকমান হোসেন জানান, সুমন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে ডাকাতি, খুন, অস্ত্র, চাঁদাবাজিসহ ৫/৬টি মামলা রয়েছে। মীর্জাগঞ্জে ব্র্যাকের মাঠ দিবস অনুষ্ঠিত মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা\ গতকাল সোমবার সকালে মীর্জাগঞ্জ উপজেলার বড় ছৈলাবুনিয়া ব্লকে ব্র্যাকের কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায় শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মীর্জাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দীকী। এসময় উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. সুলতান আহমেদ, কৃষি কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিসেস নাসরিন বেগম, ব্র্যাকের ঊর্ধ্বতন কৃষিবিদ মো. জহিরুল ইসলাম ও ব্র্যাকের উপজেলা সিনিয়র ম্যানেজার মো. শহীদুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন। মহেশপুরে মহিলা বিষয়ক অধিদপ্তরের চেক বিতরণ মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা \ মহেশপুরে মহিলা বিষয়ক অধিদপ্তরের অর্থ ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমাবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাছিমা খাতুনের সভাপত্বিতে তার সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর। এ সময় উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, সমাজ সেবা অফিসার মোঃ জুলফিক্কার আলী, প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুর রহমান, সাংবাদিক অসীম মোদক মনা, জাহাঙ্গীর আলম, জাহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে ২২ জন মহিলার মাঝে অর্থ ঋণের চেক বিতরণ করা হয়।