রাজবাড়ীতে কাল হরতাল ডেকেছে জাসদ

আপডেট : ১৮ আগস্ট ২০১৪, ২২:০৩
ট্রেন চলাচলের উদ্বোধন ফরিদপুরে রাজবাড়ীবাসীর দীর্ঘদিনের দাবি এবং প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী রাজবাড়ী-ফরিদপুর রুটে ট্রেন চলাচলের প্রক্রিয়া শুরু হলেও এর উদ্বোধনের স্থান নিয়ে রাজবাড়ীতে তীব্র ক্ষোভ ও অসন্তোষ শুরু হয়েছে। রাজবাড়ী জেলা জাসদ এ রুটে ট্রেন চলাচলের উদ্বোধনী অনুষ্ঠান ফরিদপুরে করার প্রতিবাদে আগামীকাল বুধবার রাজবাড়ীতে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে। জেলা জাসদ সভাপতি আহমেদ নিজাম মন্টু জানিয়েছেন, বিএনপি সরকারের আমলে বন্ধ হয়ে যাওয়া রাজবাড়ী-ফরিদপুর রুটে ট্রেন চলাচল স্থাপনের দাবিতে এ অঞ্চলের মানুষ দীর্ঘদিন আন্দোলন-সংগ্রাম চালিয়ে আসছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী এ অঞ্চলে ট্রেন চালু হচ্ছে কিন্তু প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকারের এ অর্জনকে ব্যাপকভাবে প্রচার ও জনগণকে অবহিত করতে রেলওয়ের শহর রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে উত্সবমুখর পরিবেশে উদ্বোধনী অনুষ্ঠানের দাবি দলমত নির্বিশেষে সকলের। এ দাবি পূরণ না হওয়ায় জেলা জাসদ আগামীকাল সোমবার রাজবাড়ীতে সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি ঘোষণা করেছে।