চলচ্চিত্র পরিচালক বেলাল আহমেদ (৬৪) চিকিত্সাধীন অবস্থায় হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গতকাল সোমবার ঢাকায় এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী ও ১ ছেলে রেখে গেছেন। এফডিসিতে বাদ আছর জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। তার পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্র হচ্ছে—‘শঙ্খনীল কারাগার’ ও ‘অনিশ্চিত যাত্রা’। ‘তবুও ভালোবাসি’ তার পরিচালিত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র। তার মৃত্যুতে জাতীয় পার্টির (জেপি) অতিরিক্ত মহাসচিব এবং চলচ্চিত্র ও নাট্য নির্মাতা প্রযোজক সাদেক সিদ্দিকী গভীর শোক প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, এদেশের রুচিশীল চলচ্চিত্র নির্মাণে বেলাল আহমেদ একজন নিরলস কর্মী হিসাবে কাজ করে গেছেন। —বাসস ও প্রেস বিজ্ঞপ্তি
