রোগমুক্ত হবার জন্য মানুষ ভর্তি হয় হাসপাতালে। কিন্ত কয়েকদিন চিকিত্সার পর রোগী যদি জানতে পারেন তিনি ‘মারা গেছেন’ তাহলে কেমন অনুভূতি হয়? সঠিক উত্তর দিতে পারবেন অস্ট্রেলিয়ার একটি হাসপাতালে চিকিত্সারত অবস্থায় মৃত্যুর নোটিস পাওয়া ২০০ জন রোগী।
তবে হাসপাতাল কর্তৃপক্ষ যখন জানতে পারেন বিরাট ভুল হয়ে গেছে তখন কর্মকর্তাদের লজ্জায় মরণদশা! রোগী এবং স্বজনদের কাছে লিখিতভাবে ক্ষমা চেয়েছেন তারা। তারা বলেছেন, বিভিন্ন কেবিনে মারা যাওয়া রোগীদের ব্যাপারে কম্পিউটারে স্বয়ংক্রিয় রিপোর্ট তৈরী করার সময় ভুল করে বেঁচে থাকা ২০০ রোগীর নামে এই চিঠি তৈরী হয়ে যায়। তাদের কেবিনে চিঠি যায় যে তারা ‘মারা গেছেন’! স্বজনদের কাছেও মেইল পাঠানো হয় যেন তারা লাশ নিয়ে যান। -ইউএসওয়েবডেইলি
