যুক্তরাষ্ট্রের এরিজোনা অঙ্গরাজ্যের একটি সংশোধনাগারের বাসিন্দারা সেখানকার রাঁধুনির বিরুদ্ধে কমপক্ষে ৬ হাজার মামলা করেছেন! তাদের অভিযোগ, ওই রাধুনির রান্না ভীষণ বাজে। তার রান্না খাবার গলা দিয়ে নিচে নামতে চায় না। এতে স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে। মামলার সাথে তারা ক্ষতিপূরণও দাবি করেছে। ক্ষতিপূরণের অঙ্ক শুনলে যে কারো মাথা ঘুরে যাবে। ১ লাখ কোটি ডলার!
ডেল মাইসানো নামের ৬২ বছর বয়সী এক বাসিন্দা তার অভিযোগে লিখেছেন, ওই রাধুনির রান্না করা খাবার খেতে বলা মানে ‘টর্চার সেলে’ নিয়ে নির্যাতন করা। কর্তৃপক্ষ কি আমাকে এমন কোনো খাবার দিতে পারে না যা আমাকে একের পর এক অসুখে ভুগতে বাধ্য করবে না? আরেকজন তার অভিযোগে লিখেছেন, ওই খাবার খেয়ে আমি প্রতিদিন একটু একটু করে শেষ হয়ে যাচ্ছি। এই বছর মাইসানো একাই ২৪৯ টি মামলা দায়ের করেছেন। যদিও তার অভিযোগের সবগুলো খারিজ হয়ে গেছে। -হেরাল্ড সান
