সংসদ সদস্য একেএমএ আউয়াল বলেছেন, দেশ থেকে স্বাধীনতা বিরোধীদের উত্খাত করতে হবে। একাত্তরে যারা দেশের বিরোধিতা করেছে তারাই বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছে। এখন তারা আবারো মাথা চাড়া দিয়ে উঠছে। এদেরকে প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দলের মধ্যে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের বিতাড়িত করতে হবে। গতকাল সোমবার সন্ধ্যায় বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে জিয়ানগর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এম. মতিউর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ সম্পাদক মহিউদ্দিন মহারাজ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট আঃ হাকিম হাওলাদার, এডভোকেট কানাই লাল বিশ্বাস, জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু, সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, আক্তারুজ্জামান মানিক, জেলা ছাত্রলীগের সভাপতি হাসান আম্মান লিটন, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম মিঠু, উপজেলা আওয়ামী লীগের মাহমুদুল হক দুলাল, সাইদুর রহমান সাঈদ, দিলরুবা মিলন, যুবলীগ নেতা মোয়াজ্জেম হোসেন, শাহিন গাজী, ছাত্রলীগ নেতা আবু বকর ছিদ্দিক লাভলু, মাসুদ আহম্মেদ রানা প্রমুখ। সভা পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মৃধা।
