দলীয় নেতাদের মুক্তির দাবিতে আজ মঙ্গলবার বরিশাল বিভাগের ছয় জেলায় আধা বেলা হরতালের ডাক দিয়েছে বরিশাল মহানগর জামায়াত।
গত ১৪ আগস্ট রাতে বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর আমীর অ্যাডভোকেট মোয়াযযেম হোসাইন হেলালসহ দলের ২০ জন শীর্ষ নেতাকে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে জাতীয় শোক দিবসের কর্মসূচিতে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করার অভিযোগ আনা হয়। আটককৃত এসব নেতার বাইরে বাকেরগঞ্জ ও মুলাদী উপজেলা জামায়াতের আমীরসহ সকল নেতার নিঃশর্ত মুক্তির দাবিতে এ হরতাল ডাকা হয়।
জামায়াতে ইসলামীর মহানগর ভারপ্রাপ্ত আমীর অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু জানান, আজ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বরিশাল বিভাগের ছয় জেলায় আধা বেলা হরতালের আহ্বান করা হয়।
