২০১৪ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার গণিত ও বাংলা

আপডেট : ১৯ আগস্ট ২০১৪, ১৯:১৫
আজ আরও একটি গণিত বিষয়ের নমুনা প্রশ্ন গণিত এ.এইচ.এম.সায়েদুজ্জামান সহকারী শিক্ষক (গণিত) উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল এণ্ড কলেজ কাকরাইল,ঢাকা। সময়ঃ ২ঘণ্টা ৩০ মিনিট [ ১,২,৩,৫ ও ১৩ নং প্রশ্নসহ মোট ১০ টি প্রশ্নের উত্তর দিতে হবে ] ১। যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নের উত্তর খাতায় লিখ ঃ ১ × ১০ =১০ i) ৯৯ × ৬৫ = কত ? (ক) ৬৫৩৪ (খ) ৬৪৩৫ (গ) ৫৩৫৬ (ঘ) ৪৬৩৫ ii) কোনো ভাগ অঙ্কে ভাজ্য এবং ভাজক সমান হলে ভাগফল কোনটি হবে ? (ক) ০ খ) ১ (গ) ২ (ঘ) ৩ iii) ১০টি বইয়ের দাম ১০৫০ টাকা। ১টি বইয়ের দাম কত ? (ক) ২০৫ (খ) ১৫০ (গ) ১১০ (ঘ) ১০৫ iv) দুই জনের বয়সের গড় ২০ বছর। একজনের বয়স ১৫ বছর হলে অন্যজনের বয়স কত ? (ক) ২৫ বছর (খ) ২০ বছর (গ) ১৫ বছর (ঘ) ১০ বছর v) চার কোটি আটাশ লক্ষ চল্লিশ হাজার দুইশ সাতকে প্রতীকের সাহায্যে প্রকাশ করলে কোনটি হবে ? (ক) ৪০২৮৪২০৭ (খ) ৪২৮৪০২০৭ (গ) ৪২৮০৪০০২০৭ (ঘ) ৪২৮০০৪০২০৭ vi) ভগ্নাংশকে কত ভাগে ভাগ করা যায় ? (ক) ২ (খ) ৩ (গ) ৪ (ঘ) ৫ vii) কোন প্রক্রিয়ায় দশমিক বিন্দুর অবস্থান অপরিবতির্ত থাকে ? (ক) যোগ (খ) গুণ (গ) ভাগ (ঘ) সরলকরণ viii) লাভ নির্ণয়ের সূত্র কোনটি ? (ক) লাভ = বিক্রয়মূল্য — ক্রয়মূল্য (খ) লাভ = বিক্রয়মূল্য + ক্রয়মূল্য (গ) লাভ = ক্রয়মূল্য — বিক্রয়মূল্য (ঘ) লাভ = আসল + মুনাফা ix) সমকোণী ত্রিভুজের কয়টি কোণ সমকোণ ? (ক) একটি (খ) দুইটি (গ) তিনটি (ঘ) একটিও না x) ক্যালকুলেটরে সাধারণত কয়টি প্রদর্শন বক্স থাকে ? (ক) ১টি (খ) ২টি (গ) ৩টি (ঘ) ৪টি ২। সংক্ষেপে উত্তর দাও ঃ ১ × ১০ =১০ ক) গুন অঙ্কে কখন কোনো অংকের গুণ দেখানো হয় না । খ) চার অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ৩৩ দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে । গ) সরল কাকে বলে। ঘ) ৪ এর সবগুলো গুণনীয়ক লিখ। ঙ) সমতুল ভগ্নাংশ কাকে বলে। চ) মুনাফা নির্ণয়ের সুত্রটি লিখ। ছ) ১ মন সমান কত কিলোগ্রাম । জ) দেশীয় রীতিতে রাত ১ টা ৩০ মিনিট হলে আন্তর্জাতিক / ইংরেজি রীতিতে সময় কত ? ঝ) এক সরল কোন সমান কত ডিগ্রী ? ঞ) ২৯-৩৮ এর শ্রেণি ব্যবধান কত ? ৩। ২টি খাসি ও ৩টি মুরগির মূল্য ২৮৫০ টাকা। একটি মুরগির মূল্য ১৫০ টাকা । ক) মোট কতটি প্রাণীর মূল্য ২৮৫০ টাকা ? খ) ৩টি মুরগির মূল্য কত ? গ) ২টি খাসির মূল্য কিভাবে নির্ণয় করা যাবে ? ঘ) ১টি খাসির মূল্য কত ? ঙ) ১টি খাসির ও ১টি মুরগির একত্রে মূল্য কত ? ৪। রাজু ও রনির একত্রে ৬৯০ টি লিচু আছে। রাজু অপেক্ষা রনির ৮৬ টি কম আছে। রাজু ও রনির লিচুর পরিমান কত ? ৫। পঞ্চম শ্রেণির ৪০ জন ছাত্রের উচ্চতার যোগফল ৪৪৮০ সে.মি.। প্রথম ১০ জন ছাত্রের গড় উচ্চতা ১০৮ সে.মি. ও দ্বিতীয় ১০ জন ছাত্রের গড় উচ্চতা ১১০ সে.মি.এবং তৃতীয় ১০ জন ছাত্রের গড় মোট উচ্চতা ১০৮৫ সে.মি ? ক) প্রথম ১০ জন ছাত্রের উচ্চতার যোগফল কত ? খ) তৃতীয় ১০ জন ছাত্রের উচ্চতার গড় কত ? গ) দ্বিতীয় ১০ জন ছাত্রের মোট উচ্চতা প্রথম ১০ জন মোট উচ্চতা অপেক্ষা কত বেশি ? ঘ) ৪০ জন ছাত্রের উচ্চতার গড় কত ? ঙ) শেষ ১০ জন ছাত্রের উচ্চতার গড় কত ? ৬। চারটি ঘণ্টা প্রথমে একত্রে বেজে প্রতি ৫,৭,১২ ও ১৫ সেকেন্ড অন্তর বাজতে লাগল । ন্যুনতম কতক্ষণ পরে ঘণ্টাগুলো পুনরায় একত্রে বাজবে ? ৭। , ও ভগ্নাংশগুলোকে মানের উর্ধ্বক্রমে সাজাও । ৮। দুইটি সংখ্যার যোগফল ৭০.৬০। বড় সংখ্যাটি ছোট সংখ্যা থেকে ৪.৫০ বেশি । সংখ্যা দুইটি নির্ণয় কর। ৯। ৬০০ টাকার ৩ বছরের মুনাফা ১৪৪ টাকা। মুনাফার হার নির্ণয় কর। ১০। ৭৯৬০০০ গ্রামে কত কুইন্টাল ? কত মেট্রিক টন ? ১১। তোমাদের স্কুল বিকাল ৩ টায় ছুটি হয়। আন্তর্জাতিক রীতিতে স্কুল কয়টার সময় ছুটি হয়। ১২। ১৫ জন শ্রমিকের দৈনিক বেতন (টাকার) দেয়া হলো । উপাত্তগুলো বিন্যস্ত কর। ৩২৫,৩০০,৩২৫,৩৫০,৩০০,৩২৫,৩২৫,৩০০,৩৫০,৩৫০,৩২৫,৪০০,৩৫০,৩২৫,৩২৫। ১৩। ক) ৩ সে.মি. ব্যাসার্ধের একটি বৃত্ত আঁঁক এবং এর বিভিন্ন অংশ চিহ্নিত কর। ৪ খ) চিত্রসহ সংজ্ঞা লিখ ( যে কোন দুইটি) ৩×২=৬ বর্গ, সামান্তরিক, সমবাহু ত্রিভুজ ০০০০০০০ ভালো বই একজন মানুষকে সৃষ্টিশীল করে তোলে বাংলা মাছুমা আকতার, সহকারি শিক্ষক ওছখালী আলীয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হাতিয়া, নোয়াখালী নিচের সৃজনশীল অনুচ্ছেদটির আলোকে তৈরিকৃত প্রশ্নগুলোর উত্তর দেয়া হল। বই পড়া খুবই ভালো একটি অভ্যাস। সব মানুষেরই বয়স উপযোগী বিভিন্ন ধরনের বই পড়া উচিত। একটি ভালো বই একজন মানুষকে সৃষ্টিশীল করে তোলে। তাকে নিয়ে যায় এক আনন্দময় জগতে। সব ধরনের তুচ্ছতা, ক্ষুদ্রতাকে জয় করে তাকে তৈরি হতে সাহায্য করে একজন আলোকিত মানুষে। মানবিক গুণসম্পন্ন মানুষ হয়ে উঠবার জন্য একটি ভালো বইয়ের কোন বিকল্প হতে পারে না। তাই বই-ই হতে পারে একজন মানুষের শ্রেষ্ঠ বন্ধু। এ বন্ধু আমাদের সাথে কখনো প্রতারণা করে না; বরং জীবনে চলার পথে বিভিন্ন দৈব-দূর্বিপাকে আলো হাতে পথ দেখায়। তাই আমাদের প্রত্যেকেরই বই পড়ার অভ্যাস গড়ে তোলা উচিত। (ক) বই পড়া কেন একটি ভালো অভ্যাস? ৫টি বাক্যে লেখ। উত্তরঃ মানুষের সবগুলো ভালো অভ্যাসের মধ্যে অন্যতম হচ্ছে বই পড়া। এটি কেন ভালো অভ্যাস তার ৫টি কারণ নিচে উল্লেখ করা হলঃ ১। বই আমাদের মনের স্বার্থপরতাকে দূর করে উদার হতে সাহায্য করে। ২। আমাদের মনে শুভ ভাবনার প্রদীপ জ্বালিয়ে দেয়। ৩। আমাদের সৃজনশীলতার বিকাশ ঘটায়। ৪। বই পড়ে আমরা অপার আনন্দ লাভ করতে পারি। ৫। বই আমাদেরকে মানবিক গুণসম্পন্ন মানুষ হতে সাহায্য করে। তাই প্রত্যেকেরই বই পড়ার অভ্যাস গড়ে তোলা উচিত। (খ) কিভাবে আলোকিত মানুষ হয়ে ওঠা যায়? উত্তরঃ চাঁদ যেমন তার স্নিগ্ধ মায়াবী আলোয় এ পৃথিবীকে আলোকিত করে, তেমনি একটি বই মানুষের মনের সংকীর্ণতা, স্বার্থপরতাকে দূর করে তার মনুষ্যত্ববোধকে জাগিয়ে তুলে তাকে আলোর পথে নিয়ে যায়। তার মনের লোভ, হিংসা, বিদ্বেষ, কামনা-বাসনাকে জয় করে তাকে মানবিক গুণসম্পন্ন মানুষ হয়ে ওঠার পথ দেখায়। আর এইসব মন্দ রিপুগুলোকে জয় করার মাধ্যমেই সাধারণ একজন মানুষ হয়ে ওঠেন অসাধারণ আলোকিত মানুষ। (গ)‘বই-ই হতে পারে একজন মানুষের শ্রেষ্ঠ বন্ধু’-কথাটি বুঝিয়ে লেখ। উত্তরঃ বন্ধু সেইজন যে জীবনের প্রতিটি বাঁকে সুখে-দুঃখে পাশাপাশি পথ চলে। আর বই হচ্ছে সেই বন্ধু, যে পাঠককে কখনো ত্যাগ করে না, দূরে সরে যায় না। মানুষ মানুষকে ঠকাতে পারে, দুঃখ দিতে পারে। কিন্তু বই দেয় নিঃস্বার্থ বন্ধুর মায়া, সঠিক পথের সন্ধান। তার কাছেই পাওয়া যায় স্বার্থহীন ভালোবাসা, বিপদে পরম নির্ভরতা। তাই একটি ভালো বই-ই হতে পারে একজন মানুষের শ্রেষ্ঠ বন্ধু।