তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

আপডেট : ১৯ আগস্ট ২০১৪, ১৯:১৬
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পঞ্চম অধ্যায়ের প্রোগ্রামিং ভাষা থেকে কয়েকটি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো। এ প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। এগুলো সংগ্রহ করে পড়বে। প্রশ্ন- ১। অনুবাদক প্রোগ্রাম কী? বিভিন্ন প্রকার অনুবাদক প্রোগ্রাম সমপর্কে বিস্তারিত লিখ। উত্তর: অনুবাদক প্রোগ্রাম: যে প্রোগ্রাম কমিপউটারের উত্স প্রোগ্রাম (যে ভাষায় প্রোগ্রামটি লেখা হয়) কে যন্ত্র ভাষায় অনুবাদ করে বস্তু প্রোগ্রামে রূপান্তর করে সে প্রোগ্রামকে অনুবাদক প্রোগ্রাম বলে। যেমন- কিউ বেসিকে একটি প্রোগ্রাম লেখা হলো কিন্তু কম্পিউটার এ প্রোগ্রামটি বুঝবে না, এ প্রোগ্রামটিকে অনুবাদ করে মেশিনের ভাষায় (বাইনারিতে) বুঝিয়ে দিতে হয়। এ অনুবাদের কাজে অনুবাদক প্রোগ্রাম ব্যবহূত হয়। অনুবাদক প্রোগ্রামগুলো হলো- ১. কমপাইলার ২. ইন্টারপ্রিটার ও ৩. অ্যাসেম্বলার। নিম্নে এদের বর্ণনা দেয়া হল : ১. কমপাইলার : কমপাইলার উচ্চ স্তরের ভাষার উত্স প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে অনুবাদ করে। কমপাইলার সমপূর্ণ প্রোগ্রামটিকে এক সাথে পড়ে এবং এক সাথে অনুবাদ করে। ভিন্ন ভিন্ন উচ্চ স্তরের ভাষার জন্য ভিন্ন ভিন্ন কমপাইলার লাগে। কোন নির্দিষ্ট কমপাইলার একটি মাত্র উচ্চ স্তরের ভাষাকে মেশিন ভাষায় পরিণত করতে পারে। যেমন- যে কমপাইলার BASIC কে মেশিন ভাষায় অনুবাদ করতে পারে তা FORTRAN কে মেশিন ভাষায় অনুবাদ করতে পারে না। কাজ : ১. উত্স প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে অনুবাদ করা। ২. প্রোগ্রামকে লিংক করা। ৩. প্রোগ্রামে কোন ভুল থাকলে তা জানানো। ৪. প্রয়োজনে বস্তু বা উত্স প্রোগ্রামকে প্রিন্ট করা। ২. ইন্টারপ্রিটার : ইহা ব্যবহারে প্রোগ্রামের ভুল সংশোধন করা ও প্রোগ্রাম পরিবর্তন করা সহজ হয়। কারণ ইন্টারপ্রিটারের প্রোগ্রাম আকারে ছোট বলে মেমরি বাঁচে। তাছাড়া ছোট কমিপউটারে ইন্টারপ্রিটার ব্যবহূত হয়। ইহা এক লাইন করে পড়ে ও অনুবাদ করে। কাজ : ১. উচ্চ স্তরের ভাষাকে মেশিনের ভাষায় রূপান্তর করা। ২. ইহা এক লাইন পড়ে ও অনুবাদ করে। ৩. ইহা প্রতিটি লাইনের ভুল প্রদর্শন করে অনুবাদ কাজ বন্ধ করে দেয়। ৪. ডিবাগিং ও টেস্টিং এর ক্ষেত্রে দ্রুত কাজ করে। ৩. অ্যাসেম্বলার :ইহা অ্যাসেম্বলার ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় অনুবাদ করে। এটি মেশিন ভাষায় লেখা হয়। কাজ : ১. নেমোনিক কোডকে মেশিন ভাষায় অনুবাদ করে। ২. প্রত্যেক নির্দেশ ঠিক আছে কিনা পরীক্ষা করা, ঠিক না থাকলে ঠিক করা। ৩. সব নির্দেশ ও ডাটা প্রধান মেমরিতে রাখে।