তোমাদের জন্য লেখা

আপডেট : ১৯ আগস্ট ২০১৪, ১৯:৪৪
টুপটাপ সম্প্রতি বাংলাদেশের পাখিদের নিয়ে প্রকাশিত হয়েছে টুপটাপ। টুপটাপের এটি প্রথম বর্ষের প্রথম সংখ্যা। প্রথম সংখ্যাটিতে ছন্দ-মিলে যে সকল পাখির বর্ণনা করা হয়েছে, তাহলো: টিয়ে, কুটম বা হলদে পাখি, ধনেশ, বক, পায়রা, খঞ্জনা, মৌটুসি, ঈগল, সারস, পানকৌড়ি, চিল, ভাদুক, কোকিল, টুনটুনি, মাছরাঙা, বুলবুলি, ফুলঝরি, গাঙচিল, কাঠঠোকরা, চড়াই, বাবুই, ময়না, শালিক, ফিঙে, দোয়েল ও কাক। এসব পাখিকে নিয়ে ছড়া কবিতা লিখেছেন দেশের নামজাদা লেখকবৃন্দ। এরা হলেন: ফয়েজ আহমদ, জাহাঙ্গীর হাফিজ, নাসের মাহমুদ, শেখ তোফাজ্জল হোসেন, জাহাঙ্গীর আলম জাহান, শাহাবুদ্দিন নাগরী, দেওয়ান আজিজ, ফারুক নওয়াজ, মহিউদ্দিন আকবার, আলম তালুকদার, জাকির হোসেন চৌধুরী, বাকীউল আলম, গোলাম নবী পান্না, ওমর ফারুক নাজমুল, মোমিন মেহেদী মোহাম্মদ রউিল, মালেক মাহমুদ,, নজরুল ইসলাম নঈম, সোহেল মল্লিক, নার্গিস চমন, ইমরান পরম, কাজী মোহিনী ইসলাম, জালাল খান ইউসুফি, ওয়ালিদা মোনালিসা প্রমুখ। টুপটাপের সংকলিত হাসনাত আমজাদের লেখা ফিঙের ছড়াটি সুন্দর। ফিঙের বর্ণনা তিনি এভাবে ছন্দ মিলে এঁকেছেন— শবজি আছে হরেক রকম বরবটি, লাউ, ঝিঙে অনেক পাখির মধ্যে নাম এক লম্বা লেজের ফিঙে। দেখেছ কেউ তাকে? তোমার পাশেই থাকে সংকলিত অন্য ছড়া-কবিতাগুলো মন্দ নয়। চার রঙে ছাপা টুপটাপের প্রচ্ছদ ও অলঙ্করণ গোলাম নবী পান্নার আঁকা। এটি প্রকাশিত হয়েছে মাতুয়াইলের কাজী বাদশা মিয়া রোডের নিউ টাউন আবাসিক এলাকা থেকে। সম্পাদক ওমর ফারুক নাজমুল, নির্বাহী সম্পাদক - সোলাম নবী পান্না। মূল্য পঞ্চাশ টাকা। টুপটাপের প্রকাশনা দীর্ঘস্থায়ী হোক। রোকসানা ফেরদৌস