এই দেশেতে নিরবধি
ছলছলা ছল চলছে নদী
চলতে চলতে বলছে অবিরাম
জাতির জনক শেখ মুজিবুর নাম।
মুক্ত ডানায় উড়ছে পাখি
করছে সুখে ডাকাডাকি
ডেকে ডেকে বলছে অবিরাম
বঙ্গবন্ধু শেখ মুজিবুর নাম।
সবুজ ঘাসে ফড়িং ছানা
মুক্ত মনে নাচায় ডানা
নাচতে নাচতে বলছে অবিরাম
জাতির জনক শেখ মুজিবুর নাম।