দশ থেকে এক গেলে বাকি থাকে নয়
ইতিহাসে তাঁর নাম চির অক্ষয়
দশ থেকে দুই গেলে বাকি থাকে আট
তাঁর স্মৃতি বিজড়িত বাংলার মাঠ
দশ থেকে তিন গেলে বাকি থাকে সাত
শোষকেরা তাঁর হাতে হলো কুপোকাত
দশ থেকে চার গেলে বাকি থাকে ছয়
বাংলার মাটি আজও তাঁর কথা কয়
দশ থেকে পাঁচ গেলে বাকি থাকে পাঁচ
তাঁর ডাকে স্বাধীনতা, ছাব্বিশে মার্চ
দশ থেকে ছয় গেলে বাকি থাকে চার
তাঁর নামে কাঁপে আজও খুনি রাজাকার
দশ থেকে সাত গেলে বাকি থাকে তিন
তাঁর কাছে বাঙালির আজীবন ঋণ
দশ থেকে আট গেলে বাকি থাকে দুই
তাঁর লাগি স্বপ্নের নীল সীমা ছুঁই
দশ থেকে নয় গেলে বাকি থাকে এক
নাম তাঁর মুজিব আর বংশটা শেখ।
