বকুলতলা

আপডেট : ১৯ আগস্ট ২০১৪, ১৯:৪৬
বাঁশ বাগানের দখিনধারে আছে বকুল তলা সুবাস নিয়ে সুজন পথিক থামায় পথের চলা। সবুজ পাতার আঁড়ে দেখে থোকায় থোকায় হাসি সেই হাসিতে মন কাড়ে তাই অপার সুখে ভাসি। ছেলেমেয়ে হল্লা করে বকুলতলায় মাতি— কুড়িয়ে পাওয়া ফুলগুলোকে মালায় মালায় গাঁথি। গলায় পরে ফুলের মালা করি মজার খেলা— বকুলতায় জমে ওঠে ফুলপরীদের মেলা।