ক্যাম্পাসের টুকরো খবর

আপডেট : ১৯ আগস্ট ২০১৪, ১৯:৫৫
অতীশ দীপঙ্কর প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক মোঃ মাহবুবুর রহমান অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসাবে যোগদান করেছেন। শনিবার বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান প্রফেসর ড. আনোয়ারা বেগমের উপস্থিতিতে বোর্ডের সদস্যবৃন্দ নতুন উপাচার্যকে বরণ করে নেন। এসময় উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য আরীফুল বারী মজুমদার, শাহজাহান মোহাম্মদ মহিউদ্দিন, সৈয়দ মোহাম্মদ হেমায়েত হোসেন, ড. সিরাজুল হক চৌধুরী, গোলাম সারোয়ার কবীর এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ও ট্রেজারার (ভারপ্রাপ্ত) ড. রফিক উদ্দিন আহমেদ, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা জামাল উদ্দিন বিশ্বাস, ডেপুটি রেজিস্ট্রার কাজী মাসুদুজ্জামান, ডেপুটি পরীক্ষা নিয়ন্ত্রক শেখ যোবায়ের আহমেদ। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অভিনন্দন জানান। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী অধ্যাপক মোঃ মাহবুবুর রহমানকে আগামী চার বছরের জন্য উপাচার্য হিসাবে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলর মোঃ আব্দুল হামিদ নিয়োগ দেন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রতিবেদক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সাম্প্রতিককালে সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং নামে একটি নতুন বিভাগ চালু করেছে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগটি ২০০৪ সালে অনুমোদন করে এবং ঐ বছর স্নাতক ডিগ্রি প্রোগ্রামে বিএসইন সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) বাংলাদেশ কর্তৃকও অনুমোদন লাভ করে। প্রায় আট বছর পর, বিশ্ববিদ্যালয়টি তার বৃহত্ পরিসরে নতুন ক্যাম্পাসে স্থানান্তরের পর ২০১৩ সালে ছাত্র ভর্তি শুরু করে। মূলত সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগ এর জন্য প্রয়োজনীয় ল্যাবরেটরী নির্মাণের জন্য দরকারী স্থান সংকুলানের কথা বিবেচনা করে এই দেরী। উল্লেখ্য বাংলাদেশে ইতিমধ্যে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় সামপ্রতিককালে সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগ চালু করেছে। এগুলো হলো— শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং গাজিপুর ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি।