ওয়াইম্যাক্স সেবা দানকারী প্রতিষ্ঠান বাংলালায়ন এবং চীনের নেটওয়ার্ক জায়ান্ট হুয়াওয়ের মধ্যে সম্প্রতি লং টার্ম ইভোল্যুশন (এলটিই) নেটওয়ার্ক উন্নয়ন ও সম্প্রসারণ বিষয়ক এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলালায়নের চিফ অপারেটিং অফিসার (সিওও) মো. শফিকুল ইসলাম ও হুয়াওয়ের চিফ টেকনিক্যাল অফিসার (সিটিও) শীজিওজি (কলিন) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির ফলে হুয়াওয়ের প্রযুক্তি ব্যবহার করে দেশে এলটিই নেটওয়ার্ক আধুনিকীকরণ এবং সম্প্রসারণ করবে বাংলালায়ন। চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে বাংলালায়নের চেয়ারম্যান মেজর (অব.) আব্দুল মান্নানসহ বাংলালায়ন এবং হুয়াওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
