ইত্তেফাকের রংপুর বিভাগের প্রতিনিধি সভা অনুষ্ঠিত

আপডেট : ১৯ আগস্ট ২০১৪, ২১:০২
দৈনিক ইত্তেফাকের রংপুর বিভাগের স্টাফ রিপোর্টার, জেলা প্রতিনিধি ও উপজেলা সংবাদদাতাদের প্রতিনিধি সভা গতকাল মঙ্গলবার রংপুর মহানগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। রংপুর প্রতিনিধি ওয়াদুদ আলীর সঞ্চালনায় প্রতিনিধি সভায় দৈনিক ইত্তেফাকের পক্ষ থেকে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাকের কালেকশন ম্যানেজার (ইনচার্জ) আসাদুজ্জামান, অডিটর শেখ মুনির আহমেদ, সার্কুলেশন বিভাগের আনিসুর রহমান। সভায় পত্রিকা সংশ্লিষ্ট এবং সামপ্রতিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। জেলা প্রতিনিধি ও সংবাদদাতাদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুরের স্টাফ রিপোর্টার মতিউর রহমান, পঞ্চগড় প্রতিনিধি কাওছার আলী, লালমনিরহাট প্রতিনিধি এস.এম শফিকুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি তাজুল ইসলাম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি ফজলে ইলাহী স্বপন, নীলফামারী প্রতিনিধি শীষ রহমান, ঠাকুরগাঁও প্রতিনিধি তানভীর হাসান তানু, কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা শামীম হোসেন বাবু, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা মেহের আলীর বাবু, বদরগঞ্জ (রংপুর) সংবাদদাতা আব্দুর রউফ সরকার, পীরগাছা (রংপুর) সংবাদদাতা আমিনুল ইসলাম জুয়েল, গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা কমল কান্ত রায়, তারাগঞ্জ (রংপুর) সংবাদদাতা খবির উদ্দিন, কাউনিয়া (রংপুর) সংবাদদাতা গোলাম মোস্তফা আনছারী, পীরগঞ্জ (রংপুর) সংবাদদাতা সাদা মিয়া প্রমুখ। পরে পত্রিকার রংপুর এজেন্টদের সাথে মতবিনিময় করেন ঢাকা থেকে আগত কর্মকর্তাবৃন্দ।