সিরাজুল ইসলাম
সিরাজুল ইসলাম রাব্বি এইচএসসি পরীক্ষায় আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা নূরুল ইসলাম, শহীদ বীর উত্তম লেঃ আনোয়ার গার্লস কলেজের একজন কর্মচারী এবং মা মারগিছ ইসলাম।
চন্দন কুমার হালদার
চন্দন কুমার হালদার এইচএসসি পরীক্ষায় খুলনা সিটি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা রণজিত্ কুমার হালদার সিনিয়র স্কুল শিক্ষক এবং মা নমিতা রাণী হালদার গৃহিণী। চন্দন ইঞ্জিনিয়ার হতে চায়।
জয়দীপ সরকার
জয়দীপ সরকার এইচএসসি পরীক্ষায় ঢাকার নটরডেম কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা দীপক সরকার ও মা অনামিকা সরকার। জয়দীপ প্রকৌশলী হতে চায়।
আসিফ মুজতবা
এইচএসসি পরীক্ষায় নরসিংদী মডেল কলেজের ছাত্র আসিফ মুজতবা জিপিএ-৫ পেয়েছে। সে মাদারীপুর জেলা মত্স্য কর্মকর্তা আব্দুস সালাম মোল্লা ও রুকসানা সরকারের একমাত্র পুত্র। আসিফ ভবিষ্যতে চিকিত্সা বিজ্ঞানে উচ্চতর ডিগ্রী লাভে আগ্রহী।
মো. তারেক আজিজ
মো. তারেক আজিজ এইচএসসি পরীক্ষায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। সে মো. রুহুল আমিন ও আলেয়া বেগমের ছোট ছেলে। তারেক ভবিষ্যতে প্রকৌশলী হতে চায়।
বদরুল আলম জাবেদ
মো:বদরুল আলম জাবেদ এইচএসসি পরীক্ষায় সিলেট মদন মোহন কলেজ থেকে বাণিজ্য বিভাগে জিপিএ-৫ পেয়েছে। সে ব্যবসায়ী আলকাছ আলী ও জাহানারা বেগমের ছেলে। জাবেদ একজন ব্যবস্থাপক হতে চায়।
