টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের মালাউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ৮/১০ বছরের একটি প্রতিবন্ধী মেয়ে পাওয়া গেছে। এ সময় এলাকার লোকজন স্থানীয় বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ে যোগাযোগ করেন। পরবর্তীতে মধুপুর উপজেলা বুদ্ধিপ্রতিবন্ধী কল্যাণ পরিষদের সম্পাদক আখতার হোসেন শিশুটিকে নিরাপদ হেফাজতে নিয়ে যান। তার উদ্যোগে মেয়েটির অভিভাবকের সন্ধান চেয়ে মাইকিং করা হয়। কিন্তু শিশুটির সন্ধানে কেউ আসেনি। তার সন্ধানের জন্য ০১৭১১-৪৪৬৪২৮ নম্বর মোবাইলে যোগাযোগ করতে বলা হয়েছে।
