জেলা সদরের সরকারি নাজিমউদ্দিন কলেজে বর্তমানে শিক্ষকের ৯টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে সহযোগী অধ্যাপকের ৪টি ও সহকারী অধ্যাপকের ৫টি পদ রয়েছে। পদগুলো শূন্য থাকায় ছাত্র-ছাত্রীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে।
সরকারি এ’কলেজটিতে সম্মান কোর্সসহ অন্য বিভাগে প্রায় ৮ হাজার শিক্ষার্থী লেখাপড়া করছে। বর্তমানে বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, প্রাণিবিদ্যা ও হিসাব বিজ্ঞান বিভাগের একটি করে ৪টি সহযোগী অধ্যাপকের পদ এবং রাষ্ট্রবিজ্ঞান, ইসলামের ইতিহাস ও সংস্কৃত, কৃষি বিভাগে একটি করে ৩টি ও বাংলা বিভাগে ২টি সহকারী অধ্যাপকের পদসহ ৫টি শূন্য রয়েছে।
