বগুড়া আদমদীঘিতে শাহ ফতেআলী নামক বাস তল্লাশি করে ১০ লাখ টাকার ১শ’ গ্রাম হেরোইনসহ মুরশালিন বাবু (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে। এ ব্যাপারে মাদকদ্রব্য অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক মনিরুজ্জামান বাদি হয়ে থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন।
রাজশাহী গোদাগাড়ীর মহিশাল বাড়ির মোসলেম উদ্দীনের ছেলে মুরশালিন বাবু তার পরনের পায়ের জুতার ভিতরে কৌশলে হেরোইন সেটিং করে শাহ ফতেআলী বাসে যাত্রীবেসে ঢাকা যাওয়ার পথে বগুড়ার আদমদীঘির ইন্দইল আশা ফিলিং স্টেশনের নিকটে বাসটি পৌঁছলে মাদকদ্রব্য অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক মনিরুজ্জামান ও সঙ্গীয় ফোর্স নিয়ে বাস তল্লাশী করে বাবুর পায়ের জুতার ভিতর থেকে ১০ লাখ টাকা মূল্যের ১শ’ গ্রাম হেরোইন উদ্ধারসহ তাকে গ্রেফতার করেন।
