কোম্পানীগঞ্জে ইউপি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী

আপডেট : ১৯ আগস্ট ২০১৪, ২১:২৫
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ৫নং চরফকিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় চরফকিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদ শূন্য হয়। নির্বাচনে আওয়ামী লীগ থেকে জামাল উদ্দিন লিটন সলিম উল্যাহ টেলু এবং বিএনপি থেকে আবুল কালাম, শিহাব উদ্দিন রিপন ও সাহাব উদ্দিন মিয়া মনোনয়নপত্র জমা দেন। ১৩ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সলিম উল্যাহ টেলু, আবুল কালাম, শিহাব উদ্দিন রিপন ও সাহাব উদ্দিন মিয়া মনোনয়নপত্র প্রত্যাহার করায় উপজেলা রিটার্নিং অফিসার আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন লিটনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেন।