গত ১৭ আগস্ট ইত্তেফাকে প্রকাশিত কাপাসিয়ায় স্কুলের দপ্তরী কাম প্রহরী নিয়োগে হয়রানির অভিযোগ শীর্ষক সংবাদের আংশিক প্রতিবাদ জানিয়েছেন ৪০ নং ঘাগুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ নুরে আলম টিটু। তিনি দাবি করেছেন, এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর নিকট তিনি কোন অভিযোগ করেননি।
প্রতিবেদকের বক্তব্য ঃ
প্রকাশিত সংবাদটিতে উক্ত সভাপতির নাম উল্লেখ করা হয়নি। সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলে যথাযথ তথ্য প্রমাণের ভিত্তিতে সংবাদটি করা হয়েছে। গাজীপুরের জেলা প্রশাসকের বক্তব্য নেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন জানিয়েছেন, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। জেলা কমিটিতে আলোচনা করে আগামী বৃহস্পতিবার বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
