নিষেধাজ্ঞা সত্ত্বেও মিয়ানমার থেকে গরু আমদানি হচ্ছে

আপডেট : ১৯ আগস্ট ২০১৪, ২১:২৬
সীমান্তবর্তী মিয়ানমারের ইবোলা ভাইরাসের আক্রান্ত হওয়ার খবরে কক্সবাজারের উখিয়া-টেকনাফ সীমান্তে সর্তকর্তা নিদের্শ জারি করে স্থানীয় প্রশাসন। একই সাথে মিয়ানমার থেকে সব ধরনের পশু আমদানী নিষেধাজ্ঞা করা হয়। জানা যায়, নিষেধাজ্ঞা অমান্য করে সম্প্রতি স্থানীয় দুই ব্যবসায়ী ট্রলারে করে মিয়ানমার থেকে ৩৬টি গরু আমদানি করে। পরে ঐ গরুগুলো পরীক্ষা-নিরীক্ষা করে ছেড়ে দেয়া হয় এবং মিয়ানমার থেকে আর কোন গরু আমদানি না করতে সর্তক করে দেয় উপজেলা প্রসাশন। কিন্তু গত সোমবার আবারো এই নিদের্শ অমান্য করে মিয়ানমার থেকে ১শ’ ৮৫টি গরু আমদানি করে এক ব্যবসায়ী। এ ব্যাপারে টেকনাফ ৪২ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, মিয়ানমার থেকে ট্রলারে করে ১শ’ ৮৫টি গরু করিডোরে এসেছে। গরুগুলো শাহপরীরদ্বীপ রয়েছে। বিষয়টি জেলা প্রসাশনের নির্দেশে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।