আর কামড়াবেন না সুয়ারেজ!

আপডেট : ১৯ আগস্ট ২০১৪, ২১:৪৬
লুইস সুয়ারেজ প্রতিপক্ষ খেলোয়াড়দের কামড়ে দেয়ার দিনগুলো পেছনে ফেলে আসার জন্য প্রস্তুত। বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে প্রতিপক্ষ ইতালির ডিফেন্ডার জিওর্জিও ছিয়েলিনিকে কামড়ে দেয়ার অপরাধে ফিফার নিষেধাজ্ঞার পাঁচ সপ্তাহ পর গতকাল একটি অনুষ্ঠানে এই উরুগুয়ান স্ট্রাইকারকে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেছে বার্সেলোনা। এ সময় সুয়ারেজ বলেছেন, বাজে ব্যবহারের দিনগুলো মুছে ফেলতে চান তিনি। সেই সঙ্গে বার্সার হয়ে পরিচ্ছন্নভাবে শুরু করতে চান সুয়ারেজ, ‘আমি আমার ভক্তদের বলেছি, আমার ব্যাপারে হতাশ হবেন না। কারণ আমি এমনটি (কামড়ানো) আর কখনো করবো না।’ প্রসঙ্গত, বিশ্বকাপে ছিয়েলিনিকে কামড়ে দেয়ায় চার মাসের জন্য ফুটবল সংক্রান্ত সব ধরনের কর্মকাণ্ডে সুয়ারেজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ফিফা। পরবর্তীতে আন্তর্জাতিক খেলাধুলা বিষয়ক আদালত সিএএসে আপিল করলে বার্সেলোনার হয়ে অনুশীলন ও প্রীতিম্যাচ খেলার অনুমতি পান সুয়ারেজ।