যুব অলিম্পিকে হেরেই চলেছে হকি দল

আপডেট : ১৯ আগস্ট ২০১৪, ২১:৪৭
এবার কানাডার কাছে ১-৪ গোলে হারলো ন্যানজিং যুব অলিম্পিকে অংশ নিতে যাওয়া বাংলাদেশ যুব হকি দল। গতকাল চীনের ওয়াইওজি স্পোর্টস পার্কে নিজেদের তৃতীয় খেলায় বাংলাদেশের পক্ষে ৩৫ মিনিটে একমাত্র গোলটি করেন মো. নাঈম উদ্দিন। কাল খেলার ৫, ২৮, ৩৩ ও ৩৪ মিনিটে পরপর চার গোল করে এগিয়ে যায় কানাডা। এর আগে গত সোমবার দ্বিতীয় খেলায় অস্ট্রেলিয়ার কাছে ২-৫ গোলে এবং গত রবিবার প্রথম খেলায় স্পেনের কাছে ১-৯ গোলে হারে বাংলাদেশের যুবারা। আজ বুধবার নিজেদের শেষ খেলায় দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ যুব হকি দল।