ছয় নববধূর অন্যরকম প্রতিবাদ

আপডেট : ১৯ আগস্ট ২০১৪, ২২:৪৯
নিলম শর্মা, সাকিনা, নজরুম নিসা এবং কালাভাতিসহ ছয়জন। তারা প্রত্যেকেই নববিবাহিতা। আশা ছিল তারা স্বামীর ঘরে থাকবেন। কিন্তু পারেননি। স্বামীর নির্যাতন কিংবা খাবারের অভাবের জন্য নয়। আর সেটা হলেও হয়তো তারা স্বামীর ঘর ছেড়ে চলে যেতেন না। কিন্তু এর চেয়ে বড় সমস্যা তাদের। সেটা হলো স্বামীর বাড়িতে তাদের অন্ধকার থাকতে ঘুম থেকে উঠতে হয়। কারণ খোলা জায়গায় মলত্যাগ করতে হবে। আর এটাই তাদের ছয়জনকে একত্রে স্বামীর বাড়ি ছাড়তে বাধ্য করেছে। ভারতের উত্তরপ্রদেশের কুশিনগরের কেশিয়া গ্রামের ঘটনা এটি। এই এলাকার নিয়ম এই যে, অন্ধকার থাকতে নারী-পুরুষ সবাইকে ঘুম থেকে উঠতে হবে এবং খোলা জায়গায় মল ত্যাগ করতে হবে! এই ঐতিহ্য যে কতটা ভয়াবহ তা বোঝেন মেয়েরা বিশেষ করে যেসব মেয়ে এই এলাকায় কোনো ছেলেকে নতুন বিয়ে করে আসেন। এই অবস্থা যে সত্যি ভয়াবহ তা বোঝা যায় গত শুক্রবার। ওই দিন ভারতের স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খোলা জায়গায় মলত্যাগ বন্ধে পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করেন। সীমা পারভীন নামের এই গ্রামের এক মেয়ে জানান, এখানে এসে নতুন কোনো মেয়েকে এই কঠিন এবং অনৈতিক নিয়ম মানিয়ে নেওয়া সত্যি কঠিন। কারো টয়লেট আসলে অন্ধকারের জন্য অপেক্ষা করতে হবে। কারণ এই গ্রামে কোনো টয়লেট নেই। আর এই নববধূরা গত প্রায় ১৮ মাস ধরে একটি টয়লেট তৈরির জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু পারেননি। অবশেষে তারা চলে যেতে বাধ্য হয়েছেন।- বিবিসি