পুলিশের হাত থেকে মধু খাঁ নামের এক আসামিকে ছিনিয়ে নিয়েছে তার লোকজন। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। ঘটনাটি ঘটেছে গত সোমবার বিকালে রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার মাল্লাপট্টি ব্রিজ এলাকায়।
গোয়ালন্দ ঘাট থানা পুলিশ সূত্রে জানা যায়, মধু খাঁ (২৭) গোয়ালন্দ ঘাট থানার একটি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। ঐদিন মামলার তদন্ত কর্মকর্তা তাকে ব্রিজের কাছে পেয়ে আটক করে। মোটরসাইকেলে করে থানায় নিয়ে যাওয়ার সময় মধুর লোকজন পুলিশকে ঘিরে ফেলে তাকে নিয়ে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে আটক করতে পারেনি। মধু পৌরসভার ময়ছের মাতবরপাড়া মহল্লার তারা খাঁর ছেলে। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল খালেক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
