জাতীয় পার্টির (জেপি) মহাসচিব ও সাবেক শিক্ষা মন্ত্রী শেখ শহীদুল ইসলাম বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে জেপির মহাসচিব বলেন, মোশাররফ হোসেন ছিলেন বি.জি.এম.ই এবং বায়রার সাবেক সভাপতি ও তার এলাকার একজন জনপ্রিয় নেতা। জেপি মহাসচিব মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জানান। -প্রেস বিজ্ঞপ্তি
