আজকের রাশিফল

আপডেট : ২০ আগস্ট ২০১৪, ১৯:০১
২১ আগস্ট, ২০১৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার আজ ৬ ভাদ্র, ১৪২১ বঙ্গাব্দ এবং ২৪ শাওয়াল, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৪৭ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৩২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা:৩। আপনার উপর প্রভাবকারী গ্রহ রবি, বৃহস্পতি। আপনার শুভসংখ্যা:১, ৩। শুভবার: রবি, বৃহস্পতি। শুভরত্ন: রুবী, পোখরাজ। প্রকৃতিগতভাবে আপনি স্বাধীনচেতা। ক্ষমতা ও কর্তৃত্বের প্রতি মোহ আছে আপনার। আদর্শবাদী হলেও আপনি জনপ্রিয় থাকতে চান। প্রশংসা, উত্সাহ ও চাটুকারিতা আপনাকে সহজেই প্রভাবিত করতে পারে। আপনি যেমন উচ্চাভিলাষী, তেমনি অক্লান্ত পরিশ্রম করতে পারেন। তাছাড়া উদ্যম ও উদ্যোগ আছে আপনার। পরিচিতদের অনেক দায়িত্ব আপনার উপর বর্তাতে পারে। কুশলী ও সহনশীল হলে আপনার সাফল্য অনিবার্য। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: কবি ইসমত চুগতাই, গায়ক কাদেরী কিবরিয়া, কেনি. রজার্স, সাংবাদিক জীবন চৌধুরী, আবিষ্কারক উইলিয়াম মারক, আলমগীর হোসেন প্রমুখ। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ যে কোনো অপ্রিয় পরিস্থিতি এড়িয়ে চলুন। কোনো অবস্থাতেই মেজাজ খারাপ করা ঠিক হবে না। দাম্পত্য অশান্তি দেখা দিতে পারে। অংশীদারি ব্যবসায় ভুল বুঝাবুঝি এড়িয়ে চলুন। বিবাদে জড়াবার আশঙ্কা আছে। প্রবাসী আপনজনের সাথে যোগাযোগ হতে পারে। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ প্রাতিষ্ঠানিক কাজে সুফল পাবেন। অধীনস্তদের সমস্যা সমাধান করতে পারবেন। ব্যবসায়িক দিক ভালো যাবে না। পাওনা টাকা আদায় নাও হতে পারে। প্রতারিত হওয়ার আশঙ্কা আছে। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না। মিথুন রাশি ২১ মে-২০ জুন \ দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। ভাগ্যোন্নয়নে কেউ আজ আপনার সহায়ক হতে পারে। ব্যবসায়িক লেনদেনে সতর্ক থাকুন। বাকি বকেয়া না দিলেই ভালো করবেন। ভ্রমণযোগ আছে। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই \ আর্থিক দিক ভালো যাবে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। মন খুব একটা ভালো থাকবে না। ব্যবসায়িক লেনদেনে সতর্ক থাকুন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করা ঠিক হবে না। পিতা-মাতার যে কোনো একজনের অসুস্থতায় উদ্বিগ্ন হতে পারেন। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট \ বাড়িতে কারো অসুস্থতায় উদ্বিগ্ন হতে পারেন। ব্যয় বৃদ্ধি পাবে। মানসিক অবসাদে ভুগতে পারেন। কোনো সন্তানের ব্যাপারে উদ্বিগ্ন হতে পারেন। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। রোমাঞ্চ শুভ নয়। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। পরিশ্রম বৃদ্ধি পাবে। সহকর্মীদের সহযোগিতা পাবেন। কোনো ধর্মীয় কাজে জড়িত হতে পারেন। পারিবারিক কোনো ব্যাপারে চিন্তিত হতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ অসুস্থ স্বামী বা স্ত্রীর আরোগ্য লাভের সম্ভাবনা আছে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সুফল পেতে পারেন। চাকরি ইন্টারভিউতে সাফল্য সম্ভাবনা আছে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। আর্থিক ব্যাপারে কারো জন্য জিম্মা বা জামিন না হলেই ভালো করবেন। দূরের যাত্রা শুভ। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর \ শিল্পীদের জন্য দিনটি শুভ। সুনাম ও সাফল্য পেতে পারেন। সৃজনশীল উদ্যোগ সফল হতে পারে। কোনো কন্যার জন্য দুশ্চিন্তা দেখা দিতে পারে। ব্যয়াধিক্য দেখা দেয়ার আশঙ্কা আছে। যোগাযোগ শুভ। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। বাইরে থেকে ভালো কোনো খবর পেতে পারেন। মিথ্যা বদনাম সম্পর্কে সতর্ক থাকুন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ আর্থিক দিক ভালো যাবে না। আর্থিক লেনদেন নিয়ে কোনো আত্মীয়ের সাথে মন কষাকষি হতে পারে। কর্মপরিবেশ খুব একটা ভালো নাও থাকতে পারে। আজ কোনো ব্যাপারে ঝুঁকি নেয়া ঠিক হবে না। কারো আচরণে মনে কষ্ট পেতে পারেন। দূরের যাত্রা শুভ। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। আজ অপ্রত্যাশিত কিছু ঘটতে পারে। কোনো ঘনিষ্ঠ ব্যক্তির দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। ব্যবসায়িক কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে। ভ্রমণযোগ আছে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ দিনটি শুভ সম্ভাবনাময়। আর্থিক দিক ভালো যাবে। বন্ধু বা প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে। প্রাপ্তিযোগ আছে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে।