ই-সেবা প্রদানে সরকারি কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির উদ্যোগ

আপডেট : ২০ আগস্ট ২০১৪, ১৯:৩৬
তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সহজলভ্য উপায়ে জনগণের দোরগোড়ায় ই-সেবা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়/ বিভাগ ও দপ্তরসমূহের কর্মকর্তাদের প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে বাংলাদেশ লোক প্রশাসন কেন্দ্র (বিপিএটিসি) এবং ইউএনডিপি ও ইউএসএইডের অর্থায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই সমঝোতায় বিপিএটিসিতে বিভিন্ন বুনিয়াদি কোর্সসমূহে ই-গভর্ন্যান্স ও আইসিটি বিষয়ক কোর্স মডিউল আপডেট হয়েছে এবং কারিকুলামে ‘নাগরিক সেবায় উদ্ভাবন’ বিষয়টি অন্তর্ভুক্ত হয়েছে। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি ছিলেন বিপিএটিসির রেক্টর খন্দকার মো. ইফতেখার হায়দার। বিপিএটিসির এমডিএস মো. মাহমুদুল হাসান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার নিজ নিজ প্রতিষ্ঠানের স্মারকে স্বাক্ষর করেন।