জোকস

আপডেট : ২০ আগস্ট ২০১৪, ১৯:৩৭
 একই বছরের মধ্যে তিন-চার বার তেলের দাম বাড়ায় যার পর নাই বিরক্ত হীরালাল। এ অবস্থায় একদিন কাছের একটি পেট্রোল পাম্পে বাইক চালিয়ে গিয়ে দশ টাকার তেল চাইলেন তিনি। কিন্তু বাধ সাধলো পাম্পের লোকটি। সে হীরালালকে বললো, ‘আরে বাবু, কী দশ টাকার তেল চাইছেন বলুন তো! এতে কি আপনার গাড়ি চলবে?’ হীরালাল তখন বেশ রাগত স্বরে উত্তর দিল, ‘আমি এই তেলে গাড়ি চালাতে চাইছি এটা তোকে কে বলল? দশ টাকার তেল বাইকের ওপর ছড়িয়ে দে। তারপর নিজেই সেটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেব!’  মা :জানো, পাশের বাড়ির রনি না অংকে ১০০ তে ৯৯ পেয়েছে। বাবা :তাই না কি! তা ১ আর কম পেল কেন? ১০০ তে ১০০ পেলেই তো পারতো! মা :তা আর পাবে কী করে? ওই ১ নম্বর যে তোমার ছেলে নিয়ে এসেছে!  প্রথম বন্ধু :আচ্ছা ধর, তুই যদি এখন লটারিতে এক লাখ টাকা পেয়ে যাস তাহলে কী করবি? দ্বিতীয় বন্ধু :কী আর করব, খুশিতে পাগল হয়ে যাব। প্রথম বন্ধু :তারপর? দ্বিতীয় বন্ধু :তারপর আর কী? পাগল হয়ে যাবার পর পুরো টাকাটা তো চিকিত্সাতেই লেগে যাবে তাই না!  রনি :হ্যালো রেডিও স্মাইল? আরজে :জ্বি, এটা রেডিও স্মাইল। নাম বলে আপনার অনুরোধটি করুন। রনি :জ্বি, আমি রনি। আমি মিসেস নায়লার জন্য একটা গান ডেডিকেট করতে চাই। আরজে :কী গান বলুন। রনি :জ্বি, কোনো একটা স্যাড সং বাজিয়ে দিন। আরজে :যেকোনো একটা স্যাড সং বাজালেই চলবে। তা মিসেস নায়লা আপনার কে হন একটু বলবেন? রনি :উনি আমার কেউ হন না। তবে গতকালই আমি উনার ব্যাগটা রাস্তায় কুড়িয়ে পেয়েছি যেটার মধ্যে অনেকগুলো টাকা ছিল!