সেই সত্যিকারের মানুষ যে অন্যের দোষত্রুটি নিজেকে দিয়ে বিবেচনা করে। - লর্ড হ্যালিফাক্স
অপরের দোষ অপেক্ষা নিজের দোষ যাচাই করা উত্তম। - ডেমোক্রিটাস
আমাদের দোষগুলো যখন শুধু আমাদের কাছে জানা থাকে তখন আমরা সহজেই তা ভুলে যাই।
- রোচি ফুকে
যদি তুমি একটি লোকের দোষ খুঁজতে চাও তবে তার সাথে যার সদ্ভাব নেই, তার কাছে যাও।
- টেনগার
যারা তাদের সন্তানদের দোষত্রুটি দেখতে পান না, তাদের সন্তানদের দোষত্রুটি কোনোদিন সংশোধন হয় না। - উইলিয়াম মরিস
