দেশের তরুণ কর্মদক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে বিশ্বের প্রতিটি দেশেই কারিগরি শিক্ষার ওপরে জোর দেওয়া হয়ে থাকে। আমাদের দেশে দেরিতে হলেও সরকারের পক্ষ থেকে কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া শুরু হয়েছে। বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে সৃজনশীল বিষয়ে যেসব কোর্স চালু রয়েছে সেগুলো ভবিষ্যতে ভালো ক্যারিয়ারের জন্য উজ্জ্বল সম্ভাবনা রাখে। আর কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে সরকারি পলিটেকনিকের পাশাপাশি বেসরকারি পলিটেকনিকালগুলোতে দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তার মধ্যে ন্যাশনাল প্রফেশনাল ইনস্টিটিউট (এনপিআই) অন্যতম । এই প্রতিষ্ঠানটি রাজধানীর ঢাকার কারওয়ান বাজার ও মহাখালীসহ নারায়ণগঞ্জে রয়েছে একাধিক পলিটেকনিক ক্যাম্পাস। অত্যন্ত আধুনিক ইন্টেরিয়র ডিজাইনের শীততাপ নিয়ন্ত্রিত ক্লাসসমৃদ্ধ প্রতিটি ক্যাম্পাস। এনপিআইতে ৪ বছর মেয়াদি ৮ সেমিস্টারে যেসব কোর্স পরিচালিত হয়, তার মধ্যে রয়েছে ডিপ্লে¬ামা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং, শিপ বিল্ডিং টেকনোলোজি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, গার্মেন্টস ডিজাইন অ্যান্ড প্যাটার্ন মেকিং, গ্ল¬াস টেকনোলোজি, সার্ভেয়িং, সিরামিকস টেকনোলজি, ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন, ইলেক্ট্রক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্স। বাংলাদেশে সরকারি-বেসরকারি পলিটেকনিকগুলোর মধ্যে এনপিআইতে কোনো বিষয়ে পড়লে প্রাইভেট পড়তে হয় না। এখানে রয়েছে অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী, সুসজ্জিত বিষয়ভিত্তিক ল্যাব, ইন্ডাস্ট্রিয়াল ট্যুর, জব প্লেসমেন্ট সেল, হোস্টেল সুবিধা প্রভৃতি। রয়েছে নিজস্ব বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ। যোগাযোগ :৭৩, ওয়্যারলেস গেট, মহাখালী ঢাকা। ফোন :০১৬৭৮৬৬৬৬২৩।
