নগরীর বায়েজিদ থানা পুলিশ মঙ্গলবার নয়ারহাট এলাকায় অভিযান চালিয়ে একটি শটগানসহ চারজনকে গ্রেফতার করেছে। এ সময় একটি মাইক্রোবাসও আটক করা হয়। পুলিশ জানায়, উদ্ধারকৃত শটগানটি ফিলিপাইনের তৈরি। গ্রেফতারকৃত ব্যক্তিরা হচ্ছেন; নাইমুল হক মিজান, মোসলেমউদ্দিন, আবদুর রহিম ও মোহাম্মদ ফারুক। পুলিশের অভিযানের সময় ৩ জন পালিয়ে যায়। দুর্বৃত্তরা একটি মাইক্রোবাসযোগে দ্রুত পালানোর চেষ্টা করছিল।
