এশিয়ান গেমস হকি
বাংলাদেশ হকি দল আসন্ন ১৭তম এশিয়ান গেমসের পুরুষ হকিতে ‘এ’ গ্রুপে খেলবে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হলো কোরিয়া, মালয়েশিয়া, জাপান ও সিঙ্গাপুর। অপরদিকে ‘বি’ গ্রুপে খেলবে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওমান ও চীন। ১৭ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ায় ইনচিয়নে গেমসটি শুরু হবে।