বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ ফুটবল দল এশিয়ান গেমসের প্রস্তুতির অংশ হিসেবে আজ বুধবার তৃতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিক দলের সাথে। চলতি বছরেই দ্বিতীয় বিভাগ চ্যাম্পিয়ন দলটির বিরুদ্ধে যুব দলের খেলাটি হবে বিকাল ৪ টায় ঢাকার রাজারবাগ পুলিশ লাইন মাঠে। এশিয়ানগামী দলটি এর আগে বাফুফে একাদশ ও বাংলাদেশ সেনাবাহিনীর ফুটবল দলের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল।
