এএফসি প্রেসিডেন্টস কাপ
শেখ রাসেল ক্রীড়া চক্র এএফসি প্রেসিডেন্ট কাপের চূড়ান্ত পর্বের জন্য গতকাল মঙ্গলবার থেকে অনুশীলন শুরু করেছে। বুয়েট গ্রাউন্ডে প্রথম দিনের মতো অনুশীলন করেন শেখ রাসেলের ৯ জন ফুটবলার।
এশিয়ান ফুটবল কনফেডারেশনের এ প্রতিযোগিতাটির ফাইনাল রাউন্ড আগামী মাসের শেষ দিকে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। এতে ভালো করার জন্য দেশের সকল ক্লাব থেকে তারকা ফুটবলারদের দলে ভেড়ানোর পরিকল্পনা নিয়েছে ক্লাবটি।
