বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড থমাস মুলার বলেছেন, তিনি ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের লোভনীয় একটি প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছেন। চলতি দল বদলে জার্মানির হয়ে ব্রাজিল বিশ্বকাপ জেতা মুলার ওল্ড ট্র্যাফোর্ডের নবনিযুক্ত কোচ লুইস ফন গলের অন্যতম প্রধান টার্গেট ছিল। নিজেদের ভাগ্য পরিবর্তনে বিশ্বমানের খেলোয়াড় মুলারকে প্রস্তাবও দিয়েছিল ম্যানইউ। ‘আকাশচুম্বী’ অর্থের এই প্রস্তাবে সম্মতি দিলে আর্থিকভাবে লাভবান হতেন বলে জানালেন মুলার। কিন্তু ক্যারিয়ারের অধিকতর লাভের জন্য প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছেন বলে জানান ২৪ বছর বয়সী এই ফুটবলার। ম্যানইউ’র সঙ্গে চুক্তির ব্যাপারে মুলার বলেন, ‘বিদেশি এই ক্লাব আমাকে যে প্রস্তাব দিচ্ছিল এর অর্থের পরিমাণ আকাশ ছোঁয়া। বায়ার্নই আমার ক্লাব। এ ক্ষেত্রে দল বদল আমার জন্য কোনো ইস্যু হতে পারে না।’—স্কাই স্পোর্টস
