আফতাব উদ্দিনের মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট : ২০ আগস্ট ২০১৪, ২৩:০০
রাজনীতিবিদ, সমাজসেবক ও অ্যাডভোকেট আফতাব উদ্দিন আহমেদের ৩৮তম মৃত্যুবার্ষিকী গতকাল বুধবার জেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল আফতাব উদ্দিন কলেজ মিলনায়তনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও মরহুমের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। কলেজ অধ্যক্ষ সহদেব পালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন— কলেজ প্রতিষ্ঠাতা মুক্তিযুদ্ধে ৯নং সাব সেক্টর কমান্ডার মেজর (অব.) জিয়াউদ্দিন, সহ-অধ্যাপক ঈশ্বর চন্দ্র দাস, সহ-অধ্যাপক নজরুল ইসলাম, পৌর কাউন্সিলর আব্দুস সালাম বাতেন, জিয়াউল আহসান, সাইদুল ইসলাম কিসমত প্রমুখ। সকালে মরহুমের কবর জিয়ারত করেন কলেজের শিক্ষক, কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা।