মাইকেল জ্যাকসনকে গুলি করে হত্যা!

আপডেট : ২০ আগস্ট ২০১৪, ২৩:০৮
মাইকেল জ্যাকসন। অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের একটি নদীতে এক জেলেকে স্ত্রীর সামনে হত্যা করেছে। ফৌজদারি অপরাধ। এতে তার ফাঁসি হতে পারতো। কিন্তু তাকে গুলি করে হত্যা করা হলো! ঘটনাটি হয়তো অনেককে বিস্মিত করবে। পপ তারকা মাইকেল জ্যাকসন তো অনেক আগেই মারা গেছেন। তাহলে আবার কেন তার মৃত্যু। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্যি। তারকারা কখনো মরে না। তারা বেঁচে থাকেন বিভিন্ন কিছুর মধ্যে। এই যেমন হত্যাকান্ডের যে ঘটনার বর্ণণা দেওয়া হয়েছে সেই হত্যাকান্ডের শিকার হওয়া চতুষ্পদ প্রাণীটি আসলে কোনো মানুষ নয়। একটি কুমির। নাম তার মাইকেল জ্যাকসন। কয়েকদিন আগে একটি নদীর তীরে এক জেলে (৫৭)তার স্ত্রীকে নিয়ে ঘুরছিলেন। এমন সময় একটি কুমির তীরে এসে হঠাত্ করেই জেলেকে টেনে হিচড়ে নিয়ে গেল। স্বামীর রক্তাক্ত অবস্থার এই মৃত্যু প্রিয়তমাকে দাঁড়িয়ে দাঁড়িয়েই দেখতে হয়েছিল। স্ত্রী জানান, তিনি কিছুই করতে পারছিলেন না। কেবল অসহায়ের মতো দাঁড়িয়ে ছিলেন। এরপর পুলিশ এসে নদীর তীরে পাহারা বসায়। কয়েকদিন আগে কুমিরটি আবার তীরে উঠলে গুলি করে পুলিশ এবং মারা যায় মাইকেল জ্যাকসন। পাল্টাপাল্টি হত্যাকান্ডে কোনো মামলা হবে না! -মিরর নিউজ