স্মার্ট ইঁদুর!

আপডেট : ২০ আগস্ট ২০১৪, ২৩:০৮
কোনো প্রাণীকেই ছোট মনে করা ঠিক নয়। কারণ প্রত্যেক প্রাণীরই ব্যক্তিত্ব থাকে। মানুষের মতো তারাও স্মার্ট হতে পারে। এই যেমন ইঁদুরের কথাই ধরা যাক। এই প্রাণীটি কেবল মানুষ যা বলবে তাই শুনবে তাই কিন্ত নয়। তাদেরও ইচ্ছা-অনিচ্ছা থাকে। নিউইয়র্কের সুড়ঙ্গ পথে অবস্থান করা একটি ইঁদুরের চরিত্র সেটাই প্রমাণ করে! জোসিয়া রাইয়ান। পেশায় একজন সাংবাদিক। তার এক সহকর্মীর সঙ্গে নিউইয়র্কের একটি সুড়ঙ্গপথ দিয়ে যাচ্ছিলেন। সাংবাদিকের হাতে ছিল ক্যামেরা। ক্যামেরা হাতে থাকবে, অথচ এটা দিয়ে কোনো ছবি তোলা হবে না সেটাতো হতে পারে না। তাই অভ্যাসবশত তিনি ক্যামেরাটা চালু করলেন। ছবি তুলতে গেলে সুড়ঙ্গ পথে বসে থাকা একটি ইঁদুরের। ইঁদুরটি যখন টের পেল যে তার ছবি তোলা হচ্ছে তখনই ঘটলো বিপত্তি। ইঁদুরটি তীব্র বেগে রাইয়ানের দিকে তেড়ে আসলো। মনে হলো ছোট্ট এই প্রাণীটি সাংবাদিকের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হতে চায়। সাংবাদিক জানান, হয়তো ইঁদুরটি তার অনুমতি ছাড়া ছবি তোলা পছন্দ করছিল না! আমি এমন স্মার্ট ইঁদুর কখনো দেখিনি। অন্য কেউ কি দেখেছে, প্রশ্ন রাইয়ানের। তিনি তার টুইটারে এই ঘটনাটি জানিয়েছেন। - হাফিংটন পোস্ট