মাধবদীতে ৭১ কেজি বিস্ফোরক উদ্ধার গ্রেফতার দুই

আপডেট : ২১ আগস্ট ২০১৪, ২০:৫১
মাধবদী শহরের বিরামপুর এলাকা থেকে গত বুধবার ৭১ কেজি বিস্ফোরকসহ বিমল ও মোস্তফা কামাল নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার বিমল ও নরসিংদী সদর উপজেলার মাধবদী এলাকার মোস্তফা কামাল নরসিংদীসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরক বিক্রি করে আসছে। ঘটনার দিন দুপুরে শপিং ব্যাগে ৬০ কেজি গান পাউডার, সাড়ে ৯ কেজি সালফার ও দেড় কেজি পটাশ নিয়ে মাধবদীতে বিক্রি করতে আসে। গোপন সংবাদের ভিত্তিতে মাধবদী ফাঁড়ি পুলিশ তাদেরকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে। এসব পাউডার বোমা তৈরির কাজে ব্যবহূত হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নরসিংদী সদর মডেল থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে।