বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিএফটিআই) কর্তৃক ২৬-৪-২০১৪ তারিখে দৈনিক ইত্তেফাকে প্রকাশিত একটি ভর্তি বিজ্ঞপ্তিতে ৩০টি আসনের বিপরীতে দরখাস্ত আহ্বান করা হয়। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয় ন্যূনতম এইচএসসি/সমমান। একটি ভালো চলচ্চিত্র নির্মাণ করতে গেলে প্রথমে অবশ্যই দরকার উচ্চশিক্ষা। সেই ক্ষেত্রে ন্যূনতম গ্রাজুয়েট চাওয়া উচিত ছিল। ৬ এবং ৭ জুন পরীক্ষার্থীর লিখিত এবং মৌখিক পরীক্ষা নেওয়া হয়। এতে ৩০ জনকে মনোনীত করা হয় এবং ২১ জনকে অপেক্ষমান তালিকায় রাখা হয়। আমার মনে হয়েছে, চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট অথবা এদের পরিচিতদের এই ৩০ আসনে রাখা হয়েছে। এখানে ভালো নির্মাতা তৈরির বিষয়টিকে কতটুকু প্রাধান্য দেওয়া হয়েছে তা ভাববার বিষয়। তাই বিএফটিআই এবং তথ্য মন্ত্রণালয়ের কাছে বিনীত আবেদন এই যে, বাংলাদেশের চলচ্চিত্রের ধারাকে আন্তর্জাতিক মানে পৌঁছাতে নিরপেক্ষভাবে উচ্চশিক্ষিত/ মেধাবী তরুণদের অগ্রাধিকার নিশ্চিত করে এখানে ভর্তির জন্য আসন ৩০ থেকে ৫০-এ উন্নীত করা হোক।
দিবাকর চন্দ্র দে, মিরপুর, ঢাকা ১২১৪
