শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে ভাল করতে হলে দলে একজন ভাল ম্যাচ ফিনিশার থাকতে হবে বলে মনে করছেন পাকিস্তানের সাবেক লেগ স্পিনার আব্দুল কাদির। পাশাপাশি টেস্ট সিরিজ পরাজয় ভুলে গিয়ে খেলোয়াড়দের আত্মবিশ্বাস ও সাহসের সঙ্গে খেলতে হবে বলেও মনে করছেন তিনি।
পাকিস্তান-শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে শনিবার থেকে। এর আগে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। একটি বার্তা সংস্থার সঙ্গে আলাপকালে কাদির বলেন, কোন ম্যাচ জয়ের সময় পাকিস্তান দল বিশ্বের বিপজ্জনক দলগুলোর একটি। তিনি বলেন, ‘আমাদের খেলোয়াড়দের দরকার তাদের শৃংখলার আরো উন্নতি ঘটানো এবং তাদের প্রতিশ্রুতিবদ্ধ ও আত্মোত্সর্গ করে খেলা উচিত।’ সরফরাজ আহমেদকে অন্তর্ভুক্ত করায় টেস্ট দলের ব্যাটিং লাইআপ শক্তিশালী হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘বোলিংয়ের ক্ষেত্রে শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তানের একটা বাড়তি সুযোগ রয়েছে।’
