১৭তম এশিয়ান গেমসে শক্ত গ্রুপে খেলবে বাংলাদেশ ফুটবল দল। ২০১০ সালের আসরের মতো এবারও বাংলাদেশের গ্রুপ সঙ্গী উজবেকিস্তান ও হংকং। আগেরবার সংযুক্ত আরব আমিরাতের পরিবর্তে এবার বাংলাদেশকে লড়তে হবে আফগানিস্তানের বিপক্ষে। গ্রুপে চেনা দলকে ফলাফলটা নিশ্চয়ই নতুন চাইবে বাংলাদেশ। ২০১০ সালের ফলাফলের পুনরাবৃত্তি অন্তত চাওয়ার কথা নয়।
আগেরবার এশিয়ান গেমসে গ্রুপ পর্বের নিজেদের তিনটি খেলায় হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পরে বাংলাদেশ। সেবার উজবেকিস্তান ও আরব আমিরাতের বিপক্ষে ৩-০ গোলে এবং হংকংয়ের বিপক্ষেও ৪-১ গোলে হারে বাংলাদেশ।
১৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়ান গেমস ফুটবল। এবারের এশিয়ান গেমসের পুরুষ ফুটবলের ২৯টি দল আটটি গ্রুপে খেলবে। এই আটটি গ্রুপ থেকে ১৬ দল খেলবে দ্বিতীয় পর্বে।
এশিয়ান গেমসের গ্রুপিং
গ্রুপ ‘এ’ : দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, সৌদি আরব ও লাওস
গ্রুপ ‘বি’: উজবেকিস্তান, বাংলাদেশ, হংকং ও আফগানিস্তান
গ্রুপ ‘সি’: ওমান, ফিলিস্তিন, সিঙ্গাপুর ও তাজিকিস্তান
গ্রুপ ‘ডি’: জাপান, কুয়েত, ইরাক ও নেপাল
গ্রুপ ‘ই’: থাইল্যান্ড. মালদ্বীপ, ইন্দোনেশিয়া ও পূর্ব তিমুর
গ্রুপ ‘এফ’: উত্তর কোরিয়া, চীন ও পাকিস্তান
গ্রুপ ‘জি’: সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও ভারত
গ্রুপ ‘এইচ’: ইরান, ভিয়েতনাম ও কিরগিস্তান।
