স্বাধীনতার পর থেকে নব্বই দশক পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটের উল্লেখযোগ্য এক নাম, আম্পায়ার নীল রতন ঘোষ আর নেই। ৭০ বছর বয়সে গতকাল রাজধানীর একটি হাসপাতালে পরলোকগমন করেছেন তিনি। নীল রতন ঘোষের প্রয়াণে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স ও স্কোরার্স অ্যাসোসিয়েশন।