খুলনা জেলা জাপার সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন

আপডেট : ২১ আগস্ট ২০১৪, ২২:১৯
জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ খুলনা জেলা জাপার সম্মেলন আয়োজন করতে জেলা কমিটি ভেঙ্গে দিয়ে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করেছেন। জাপার প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়কে আহ্বায়ক ও পার্টির যুগ্ম মহাসচিব শফিকুল ইসলাম মধুকে যুগ্ম আহ্বায়ক করে ৭৩ সদস্যের খুলনা জেলা জাপার সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়। গত বুধবার এই কমিটির অনুমোদন দেন এরশাদ। প্রয়োজনে এই কমিটি আরো সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। আগামী ৩ মাসের মধ্যে এই কমিটি খুলনা জেলা জাপার সম্মেলন করবে। নবগঠিত এই কমিটির সদস্যরা হলেন—সাবেক সংসদ সদস্য মোক্তার হোসেন, ওমর ফারুক (বটিয়াঘাটা), অ্যাডভোকেট মহানন্দ সরকার (দাকোপ), এম হাদিউজ্জামান (রূপসা), জহুর আলী মোড়ল (ফুলতলা), জাহাঙ্গীর মোস্তফা (দিঘলীয়া), আব্দুল ওহাব (রূপসা), মোস্তফা কামাল জাহাঙ্গীর (পাইকগাছা), ডা. সৈয়দ আবুল কাশেম (দিঘলীয়া), শেখ মোতয়ালী (বটিয়াঘাটা), আব্দুল হাই সোহেল (দিঘলীয়া), ফরহাদ হোসেন (রূপসা), জিয়াউল হক জিয়া (দিঘলীয়া), আব্দুল লতিফ জমাদ্দার (ডুমুরিয়া), জাহাঙ্গীর হোসেন (বটিয়াঘাটা), রিয়াজ উদ্দিন (দিঘলীয়া), শাহ মিরাজ কায়নাত (তেরখাদা), নারায়ণ চন্দ্র সরকার (দাকোপ), গাজী শহিদুল ইসলাম খোকন (পাইকগাছা), জিএম বাবুল (পাইকগাছা), নাজমুল হাসান সুমন (খুলনা), বিল্লাল হোসেন (তেরখাদা), অ্যাডভোকেট বিলাশ চন্দ্র রায়(পাইকগাছা), এরশাদুজ্জামান ডলার (খুলনা), সামছুল হুদা খোকন (পাইকগাছা), মনোজ কুমার রায় (দাকোপ), অ্যাডভোকেট সুভদ্রা সরকার (দাকোপ), আজগর হোসেন সাব্বির (দাকোপ) প্রমুখ। —প্রেস বিজ্ঞপ্তি